+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকির অভিযোগ জিতেন্দ্রর বিরুদ্ধে

Ad Image
Ad Image

তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকির অভিযোগ জিতেন্দ্রর বিরুদ্ধে

admin April 17, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৭এপ্রিলঃ

এক তৃণমূল নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্রর তেওয়ারির বিরুদ্ধে। শনিবার বিকেলে হরিপুরের দলীয় কার্যালয়ে ফোনের কথাপোকথনের অডিও ক্লিপ শুনিয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবিই করলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। ছোঁড়া অঞ্চলের তৃণমূলের মাইনোরিটি সেল এর নেতা মিরাজ খান-কে ফোনটি করেন গৌরভ গুপ্ত নামে জিতেন্দ্র তিওয়ারি- ঘনিষ্ঠ একজন। তিনি বলেন দাদা আপনার সাথে কথা বলতে চায়। এরপরই জিতেন্দ্র তিওয়ারি কে রীতিমতো হুমকি দিতে শোনা যাচ্ছে “মিরাজ বেশি বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি করলে ভোটের পর তোকে তুলে নিয়ে যাবো। কেউ বাঁচাতে পারবে না”। পাল্টা মিরাজ বলেন “আমি তৃনমূল করি, দলের কাজ করা কি অন্যায়। হুমকি কেন দিচ্ছেন?” জীতেন বলেন নাটক করিস না। ফল বুঝবি ভোটের পর।”
সাংবাদিক সম্মেলনে নরেন্দ্রনাথ বাবু আরো জানান প্রার্থী হওয়ার পর থেকে জিতেন্দ্র তিওয়ারি প্রতিদিন তৃণমূলের নামে মারধর, বোমাবাজি করার মিথ্যা অভিযোগ করছেন। তৃণমূল এই ধরনের রাজনীতি করে না। সন্ত্রাসের রাজনীতি জিতেন্দ্রবাবুই করেন। আজকের এই অডিও ক্লিপ তারই প্রমান। বিষয়টি নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান নরেন্দ্রনাথ বাবু। সাংবাদিক সম্মেলনে প্রার্থীর পাশে উপস্থিত ছিলেন মেদিনীপুরের ডেবরা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 1,202
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN