+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিজেপি বাংলার দখল নিতে চাইছে কিন্তু করোনাকালে অক্সিজেন বাইরে নিয়ে চলে যাচ্ছেঃ মমতা

Ad Image
Ad Image

বিজেপি বাংলার দখল নিতে চাইছে কিন্তু করোনাকালে অক্সিজেন বাইরে নিয়ে চলে যাচ্ছেঃ মমতা

admin April 23, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩এপ্রিলঃ

“নির্বাচন কমিশনকে বারংবার জানালেও কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে যে হারে এখানে করোনার ভাইরাস ছড়িয়ে দিয়ে গেছে তাতে পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। অক্সিজেন নেই, ভ্যাকসিন নেই অথচ বিজেপি টাকা হোস পাইপের মতো ছড়িয়েছে। এগুলো প্রশাসনের কড়া হাতে দমন করা উচিত ছিল। কিন্তু বিজেপি কমিশনকে দিয়ে নিজেদের ইচ্ছে মতো প্রশাসনকে সাজিয়ে নিয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করে জেলাশাসক বদলে দিয়েছে। আর যাদের দায়িত্ব দিয়েছে তারা বিজেপির হয়ে কাজ করছে, সাধারন মানুষের স্বার্থ দেখছে না, এটা অন্যায়।” এভাবেই কেন্দ্র সরকার তথা বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার অর্থাৎ ২৩ এপ্রিল সপ্তম দফা নির্বাচনের শেষদিনের প্রচার। পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রের প্রার্থীদের সাথে নিয়ে এদিন দুর্গাপুরে একটি ভার্চুয়াল বৈঠক করেন তিনি।
এদিন তিনি রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে বিঁধে বলেন বিজেপি রাজ্যগুলোকে বেছে বেছে ‘সেইল’এর অক্সিজেন সরবরাহ করছে। ভোটের সময় বাংলা দখলের কথা বলছে বিজেপি অথচ বিপদের সময় বাংলার মানুষের পাশে না দাঁড়িয়ে বাংলা থেকে অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন বাংলার সাথে দুয়োরানীর মতো ব্যবহার করছে কেন্দ্র। তবে তিনি রাজ্যবাসীকে আস্বস্ত করে বলেন রাজ্য অক্সিজেনের বিকল্প ব্যবস্থা করে রাখছে।
এদিন তিনি পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রের প্রার্থীদের সাথে পরিচয়ও করিয়ে দেন।

Post Views: 938
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN