+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মলানদিঘিতে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলার অভিযোগ

Ad Image
Ad Image

মলানদিঘিতে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলার অভিযোগ

admin April 26, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬এপ্রিলঃ

তৃণমূল কর্মীদের মারধর সাথে দলীয় কার্যালয়ে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর। ঘটনায় আহত হয়েছে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের মলানদিঘির ২১৫নং বুথে।

তৃণমূল কর্মী সদানন্দ ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য্যরা জানান, সোমবার সপ্তম দফার ভোটের দিন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের মলানদিঘির ২১৫বুথ কেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে তৃনমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এদিন সকালে দলীয় কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছিল। অভিযোগ আচমকাই কেন্দ্রীয় বাহিনীর দুটি গাড়ি সেই কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের কর্মীরা সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় তাদের। ভেঙ্গে দেওয়া হয় কার্যালয়ের চেয়ার। জওয়ান্দের এই হামলার জেরে তিনজন তৃণমূল কর্মী আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তৃণমূল কর্মীরা অভিযোগ করছে বিজেপি কর্মীদের কথা মতো চলছে কেন্দ্রীয় বাহিনী। কাঁকসা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। পরে সেই তালা খুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Post Views: 1,312
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN