+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনার প্রকোপ কমাতে দুর্গাপুরে তিনদিন সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত

Ad Image
Ad Image

করোনার প্রকোপ কমাতে দুর্গাপুরে তিনদিন সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত

admin April 28, 2021

আমার কথা,পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮এপ্রিলঃ

সমগ্র দেশের সাথে সাথে এই রাজ্যেও করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। করোনার থাবা প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। চতুর্দিকে ত্রাহি ত্রাহি রব। এমতবস্থায় আক্রান্তের তুলনায় কম পড়ছে হাসপাতাল। অক্সিজেন থেকে শুরু করে ভ্যাকসিন, ওষুধ এমনকি হাসপাতালের বেডে দেখা দিয়েছে আকাল।
একই পরিস্থিতি শিল্পাঞ্চল দুর্গাপুরেও। এই শহরেও থাবা বসিয়েছে করোনা। প্রতিদিন এই শহরেও মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে দুর্গাপুরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে শহরবাসীর। গত সোমবার শিল্পাঞ্চলে অধিকাংশ মানুষ যখন ভোট উৎসবে মেতে ছিলেন তখন অন্যদিকে করোনা হাসপাতাল সনকায় একদিনে মারা যান ৫ জন। শুধু তাই নয় এখানে সরকারী বেসরকারী হাসপাতাল গুলিতেও বেডেও সংকুলান দেখা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক থেকে বার বার সকলকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানানো হচ্ছে।
বাজার হাটের মধ্যে দিয়ে করোনা ভাইরাস ছড়ানোর একটা প্রবনতা দেখা দিয়েছে। তাই করোনার সাথে যুঝতে বুধবার দুর্গাপুর বনিকসভার পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগমের কাছে লিখিত আবেদন জানানো হয় এই মর্মে যে করোনার প্রকোপের উপর নিয়ন্ত্রণ আনতে তিনদিনের জন্য দুর্গাপুরের সমস্ত বাজার বন্ধ রাখা হবে।
দুর্গাপুর বনিকসভার সভাপতি কবি দত্ত জানান আবার যেভাবে করোনার প্রকোপ পড়েছে মানুষের জীবনে সেই অবস্থায় দাঁড়িয়ে ব্যবসায়ী মহল থেকে আমাদের কাছে বার বার আবেদন জানান মানুষের ভিড় কমাতে বাজার বন্ধ রাখার যেন অনুমতি দেওয়া হয়। তাদের এই অনুরোধকে আমরা খতিয়ে দেখে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই আগামী ১-৩ মে পর্যন্তু দুর্গাপুরের সমস্ত বাজার বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন কাঁচা বাজার, দুধ, ওষুধ এরকম কিছু জিনিসপত্রের দোকানকে এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে।
সাথে অবশ্য কবিবাবু এও বলেন যে দুদিন বাজার বন্ধ রাখলেই করোনার প্রকোপ নির্মূল করা যাবে না। এর জন্য আমাদের অবশ্যই সচেতনতা দরকার।

Post Views: 8,267
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN