+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বাবা করোনা নিয়ে দুর্গাপুরে হাসপাতালে ভর্তি, বাড়িতে আত্মঘাতী(?) বছর একুশের ছেলে

Ad Image
Ad Image

বাবা করোনা নিয়ে দুর্গাপুরে হাসপাতালে ভর্তি, বাড়িতে আত্মঘাতী(?) বছর একুশের ছেলে

admin May 16, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬মেঃ

বাবা নিমাই কর করোনায় আক্রান্ত, চিকিৎসার জন্য ভর্তি দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি হাসপাতালে। ৭মে থেকে ৯ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসা বাবদ বিল ছাড়িয়েছে ৩ লক্ষ টাকা।কিছু টাকার ব্যবস্থা করে হাসপাতালে তা জমা করেও আসে ছেলে আকাশ কর(২১)। কিন্তু বাবার সুস্থ হতে যে আরো কতদিন লাগবে তা যেমন ছেলের জানা নেই, তেমন হাসপাতাল থেকেও কিছু নির্দিষ্ট করে বলতে পারছে না। ফলে আরো কত টাকার যে ব্যবস্থা করতে হবে তা ভেবেই রাতের ঘুম উড়ে গেছিল আকাশের।
দুর্গাপুরের টাউনশিপের আশীষ মার্কেটে একটি অটোর যন্ত্রাংশের দোকান চালান কুড়ুরিয়া ডাঙ্গালের মিলপল্লীর বাসিন্দা নিমাই কর ও তার ছেলে আকাশ। বাবা হাসপাতালে আর তাই একা বড় অংকের টাকা দেওয়ার ক্ষেত্রে কিছুটা চাপ তৈরী হচ্ছিল ছেলের। কোত্থেকে সেই টাকার ব্যবস্থাই বা করবে আকাশ তা নিয়ে বেশ দুঃশ্চিন্তায় ছিলেন তিনি।
এমতবস্থায় আকাশের পরিবার সুত্রে জানা যায় যে আজ রবিবার সকাল থেকে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়িরই পাতকুয়োয় অশোকের মৃতদেহ ভাসতে পাওয়া যায়। পরিবার সুত্রে এও জানা যায় বাবার চিকিৎসার টাকা নিয়ে বেশ মানসিক অবসাদে ভুগছিল আকাশ। তবে মৃত্যু কিভাবে হল তা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। মানসিক অবসাদের কারনে আত্মঘাতী হয়েছেন অশোক নাকি অন্যমনষ্ক হয়ে কুয়োয় পড়ে মৃত্যু হল অশোক তা নিয়ে একটা সংশয় তৈরী হয়েছে প্রতিবেশি আর আকাশের পরিবারের মধ্যে।
পরে পুলিশ খবর পেয়ে মিলপল্লীর বাড়ি গিয়ে আকাশের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Post Views: 4,253
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN