+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতে শপথ নিলেন নতুন প্রধান

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতে শপথ নিলেন নতুন প্রধান

admin May 27, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৭মে নবগ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসাবে শপথ নিলেন সতন সৌমন্ডল।
উল্লেখ্য ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে নবগ্রাম পঞ্চায়েতে সব কটি (১৫-টি ) আসন জিতে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন সবিতা বাগদি ও সতন সৌমন্ডল । বিধানসভা নির্বাচনের কয়েক দিন আগে প্রধান সবিতা বাগতি সহ আরো দুজন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নির্বাচনের ফল প্রকাশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধানের পদ থেকে ইস্তফা দেন সবিতা দেবী। এদিন প্রধান নির্বাচনের জন্য পঞ্চায়েতে বৈঠক হয়। ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। সদস্য অনুপ ভট্টাচার্য প্রধান হিসাবে সতন বাবুর নাম প্রস্তাব করেন। সমর্থন করেন অপর সদস্য সুজিত রায়চৌধুরী। পাণ্ডবেশ্বর ব্লকের যুগ্ম বিডিও সতন বাবুকে প্রধান হিসাবে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন এপিও বিপ্লব মন্ডল।

Post Views: 915
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN