+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে ঘরছাড়া বিজেপি সমর্থকরা গ্রামে ফিরে যোগ দিলো তৃণমূলে

Ad Image
Ad Image

দুর্গাপুরে ঘরছাড়া বিজেপি সমর্থকরা গ্রামে ফিরে যোগ দিলো তৃণমূলে

admin June 5, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৫জুনঃ

নির্বাচন-পরবর্তী হিংসার কারণে ঘরছাড়া ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েতের পাটশাওড়া গ্রামের শতাধিক বিজেপি কর্মী সমর্থক। স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে শনিবার ঘরে ফিরলেন তাদের মধ্যে প্রায় ৫০ জন ঘরছাড়া বিজেপি সমর্থক। গ্রামে ফিরে এদিন সকালে স্থানীয় তৃণমূল কার্যালয়ে জড়ো হন তারা। সেখানে তারা তৃণমূলে যোগ দেন। তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা। উপস্থিত ছিলেন ইচ্ছাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য রামপদ সৌ, খোকন গড়াই সহ অন্যান স্থানীয় তৃণমূল নেতারা।
তারা জানান ভোটের ফল প্রকাশের পর ভয় পেয়ে বিরোধী দলের অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ গ্রামে ফিরে তৃণমূলে যোগ দিতে চায় বলে আমাদের কাছে আবেদন করে। দলীয় স্তরে আলোচনা করে আজ আমরা তাদের গ্রামে ফিরে আসার ব্যবস্থা করি। তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্মী বাউরি, শ্যামল বাউরী, বৈদ্যনাথ বাউরি-রা জানান নির্বাচনের ফল প্রকাশের পর ভয় পেয়ে গ্রাম ছেড়ে অন্যত্র থাকছিলাম। বিষয়টি বিজেপি নেতাদের জানানো হলেও তারা কোন সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন তারা। বাড়ি ফেরার ব্যবস্থা করায় তৃণমূল নেতাদের তারা ধন্যবাদ জানান।
অন্যদিকে বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায় বলেন আজকের ঘটনায় প্রমাণ হলো তৃণমূল সাপ হয়ে কাটে- আর ওঝা হয়ে ঝাড়ার কাজ করে। বলেন প্রথমে সন্ত্রাস করে বিরোধিদের এলাকা ছাড়া করা হলো, এখন তাদের আবার গ্রামে ফিরিয়ে এনে তারা কত মহান প্রমাণ করার চেষ্টা করছে। তৃণমূলের এই দ্বিচারিতা বেশিদিন চলবে না বলে মন্তব্য করেন জিতেন বাবু।

Post Views: 1,244
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN