+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে জিতেন্দ্র, “তালিবান রাজ চলছে” পাল্টা অভিযোগ জিতেনের

Ad Image
Ad Image

ফের তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে জিতেন্দ্র, “তালিবান রাজ চলছে” পাল্টা অভিযোগ জিতেনের

admin August 17, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৭ আগস্টঃ

পাণ্ডবেশ্বরের বহুলায় এসে মঙ্গলবার ফের তৃণমূলের বাধার মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন তেওয়ারি। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বাধার মুখে পরে পাণ্ডবেশ্বর তালিবানি রাজ চলছে বলে অভিযোগ করেন জিতেন বাবু।
গত ১১ই আগস্ট সোমবার খোট্টাডিহিতে এক অসুস্থ মহিলা দলীয় কর্মীকে দেখতে এসে তৃণমূলের বাধার মুখে পড়েছিলেন পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক তথা অধুনা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আজ মঙ্গলবার একই ঘটনা ঘটল বহুলা এলাকায়। এলাকায় ঢুকতে গেলে বহুলা বাজারে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন জিতেন্দ্র তিওয়ারি । তার গাড়ি আটকে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। বেশকিছু তৃণমূল কর্মীর হাতে ছিল কালো পতাকা । গো- ব্যাক, জিতেন্দ্র তিওয়ারি চোর হ্যাঁয়- জাতীয় স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। বাধার মুখে পড়েও জিতেন্দ্র তিওয়ারি এলাকা ছাড়তে রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুলিশ দীর্ঘক্ষন বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ হয়। গাড়িতে বসেই জিতেন্দ্র তেওয়ারি বলেন বহুলা গ্রামে বিকাশ বাদ্যকর নামে এক সমর্থকের বাড়িতে আজ মনসা পূজার অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। তিনি অভিযোগ করেন গাড়ি আটকে তৃণমূল কর্মীরা তার সাথে অভদ্র আচরন করেছে। গালিগালাজ করেছে বলেও অভিযোগ তাঁর। তিনি বলেন পাণ্ডবেশ্বরে তালিবান রাজ চলছে। এখানে আইনের শাসন নেই। বিক্ষোভকারীদের প্রসঙ্গে তিনি বলেন এরা এক সময় আমার সহচর ছিলেন। এদের কোন দোষ নেই। উপরতলার নির্দেশেই এরা এ কাজ করতে বাধ্য হচ্ছে। তিনি বলেন বিক্ষোভকারীদের নামে আমি আজ থানায় কোনো অভিযোগ করব না। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব এদের শুভ বুদ্ধির উদয় হোক। জিতেন বাবু অভিযোগ প্রসঙ্গে এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাল্টা বলেন আজ যে ঘটনা ঘটেছে আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাকে সমর্থন করি না। অতি উৎসাহে কিছু কর্মী এই ঘটনা ঘটিয়ে ফেলেছে। তিনি অভিযোগ করে বলেন ভোটের আগে জিতেন্দ্রনাথ বাবু ধমকি দিয়ে বলেছিলেন আমাকে খাঁচা বন্দি করে রাখবেন। বহু তৃণমূল কর্মী কেউ একইভাবে হুমকি দিয়ে এলাকাছাড়া করার কথা বলেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই জিতেন বাবুর বিরুদ্ধে এলাকার মানুষ ক্ষোভ রয়েছে। আজকের ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে নরেন্দ্রনাথ বাবু জানান। শেষ পাওয়া খবরে জানা গেছে পুলিশি ঘেরাটোপে জিতেন্দ্র বাবু দলীয়কর্মী বিকাশ বাধ্যকরের বাড়িতে মনসা পূজো অনুষ্ঠানে যোগ দেন। তারপরে ফিরে যান আসানসোল।

Post Views: 939
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN