+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বুদবুদে পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, কাঠগড়ায় বিজেপি

Ad Image
Ad Image

বুদবুদে পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, কাঠগড়ায় বিজেপি

admin September 7, 2021

আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ৭ সেপ্টেম্বরঃ

বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সীর ছেলে যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সীকে গুলি করে খুনের অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বুদবুদ এলাকা জুড়ে।

আউশগ্রাম দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলী জানিয়েছেন শ্যামল বক্সী ও তার ছেলে চঞ্চল বক্সী একটি দলীয় অনুষ্ঠান থেকে যখন ফিরছিলেন সেই সময় ভাতকুন্ডা এলাকার আগে জঙ্গল থেকে আচমকা দুষ্কৃতীরা ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। ৩টি গুলি লাগে চঞ্চল বক্সীর গায়ে। খবর পেয়ে দলীয় কর্মীরা তাকে আউশগ্রাম দু নম্বর ব্লকের জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বন্দুক।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন ঘটনা অত্যন্ত নিন্দনীয়।তবে বিজেপি এই ধরণের কাজ করে না। তৃণমূল নিজেরাই রক্তের খেলা শুরু করেছে এটা নিজেরাই করেছে। বিজেপির কোনো যোগ নেই এই ঘটনায়।

Post Views: 896
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN