+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দেবশালা পঞ্চায়েতের প্রধানের ছেলের খুনের ঘটনায় গ্রেফতার আরো এক

Ad Image
Ad Image

দেবশালা পঞ্চায়েতের প্রধানের ছেলের খুনের ঘটনায় গ্রেফতার আরো এক

admin September 14, 2021

আমার কথা, পূর্ব বর্ধমান(আউশগ্রাম), ১৪ সেপ্টেম্বরঃ

আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে চঞ্চল বক্সী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো আউশগ্রাম থানার পুলিশ।
ধৃত আয়ুব খান আউশগ্রামের ভাতকুন্ডা এলাকার বাসিন্দা। ধৃতকে সোমবার রাত্রে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে মোট ৪জনকে গ্রেফতার করলো পুলিশ চঞ্চল বক্সী খুনের ঘটনায়। এর আগে পুলিশ বিশ্বরূপ মন্ডল,মনি হোসেন মোল্লা এবং আশানুর মোল্লাকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আয়ুব এর সন্ধান পায়। রাতেই আয়ুবকে বাড়ি থেকে গ্রেফতার করে মঙ্গলবার ১৪দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত আয়ুব খান,মনি হোসেনের ছায়া সঙ্গী। ঘটনার দিন চঞ্চলের সমস্ত গতিবিধি ফোনের মাধ্যমেই তথ্য আদান প্রদান করে আয়ুব। ৪তৃণমূল কর্মীর গ্রেফতারে একদিকে যেমন অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে অপর দিকে খুশি চঞ্চল বক্সীর পরিবার ও দেবশালা গ্রামের মানুষজন।
গ্রামের মানুষরা জানিয়েছেন পুলিশ দ্রুত খুনের ঘটনার সত্য সামনে আনুক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিক। তবে এখনো পর্যন্ত যেভাবে গ্রেফতার হচ্ছে অভিযুক্তরা তাতে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান গ্রামবাসীদের।
প্রসঙ্গত:- গত ৭ই সেপ্টেম্বর আউশগ্রামের গেরাই অঞ্চলে দলীয় কর্মীর বাড়ি থেকে একটি অনুষ্ঠান সেড়ে তৃণমূল নেতা চঞ্চল বক্সী তার বাবা দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সীকে বাইকে করে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ভাতকুন্ডার আগে জঙ্গলে রাস্তায় চঞ্চলকে গুলি করে খুন করা হয়।
চঞ্চল বক্সীর খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে দেবশালা গ্রাম।
গ্রাম বাসীদের শান্ত করতে পুলিশকে ১৫দিনের সময় দেন বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তদন্তে নামে সিআইডি ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
অনুব্রত মন্ডলের দেওয়া সময়ের মধ্যেই একের পর এক গ্রেফতারে পুলিশের উপরেই ভরসা করে অপরাধীদের কঠোরতম শাস্তির অপেক্ষায় দিন গুনছেন দেবশালা গ্রামের মানুষ।

Post Views: 1,204
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN