+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেনাচিতিতে ফল বিক্রেতার রহস্য মৃত্যু, আটক এক মহিলা

Ad Image
Ad Image

বেনাচিতিতে ফল বিক্রেতার রহস্য মৃত্যু, আটক এক মহিলা

admin September 24, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ সেপ্টেম্বরঃ

দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক ফল বিক্রেতার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ালো বেনাচিতির ব্যবসায়ী মহলে। মৃত ও ফল ব্যবসায়ীর নাম গোবিন্দ হালদার(৫৭)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে পার্শ্ববর্তী নিশানহাট এলাকার এক মহিলা বেনাচিতি বাজারে আসে। তাকে কটূক্তি করে ওই ফল বিক্রেতা আর তারপর দুজনে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর কিছু সময় পর ওই মহিলা তার ছেলে ও ছেলের বন্ধুদের বিষয়টা জানালে তারা এসে ওই ফল বিক্রেতাকে মারধর করে বলে অভিযোগ। মারধরের চোটে সেখানেই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান গোবিন্দ হালদার। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে ওই ফল বিক্রেতাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে জানান।
এদিকে বিষয়টি জানাজানি হতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে বেনাচিতি বাজারে ব্যবসায়ী মহলে। তাঁরা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন এই ঘটনায় থানায় এখনও লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি তবে ওই মহিলাকে আটক করা হয়েছে। সাথে মহিলার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মৃত ওই ফল বিক্রেতা গোবিন্দ হালদার পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা। ব্যবসার খাতিরে দুর্গাপুরে তিনি একাই থাকতেন বলে জানা গিয়েছে
দুর্গাপুর বনিক সভার সম্পাদক ভোলা সাউ বলেন, ব্যবসায়ীদের মাধ্যমে জানতে পারি গোবিন্দ হালদারকে মারধর করা হয়েছে। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে তদন্তের জন্য জানিয়েছি।

Post Views: 4,183
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN