স্ত্রী ও সন্তানকে ফেরত চাই, দুর্গাপুরে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় জামাই
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ সেপ্টেম্বরঃ
কয়েক বছর ধরে পুত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বাস করছেন স্ত্রী। নিজের পরিবারকে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চান দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডের গান্ধীনগর কলোনীর বাসিন্দা দেবদুলাল দাস। আর এই দাবিতে সকাল থেকে দেবদুলাল বাবুর শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসেন তিনি।
জানা গিয়েছে, ২০১২ সালে মায়াবাজারের বাসিন্দা অপর্না দাসের।
অপর্ণা দেবীর অভিযোগ ২০১৩ সালে ওই দম্পতির একটি পুত্র সন্তান হয়। এর পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকতো। এমনকি দেবদুলালবাবু তাঁকে মারধরও করতেন। অশান্তি চরমে ওঠার পরেই অপর্ণাদেবী তাঁর ছেলেকে সাথে নিয়ে বাবার বাড়ি চলে যান।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন দেবদুলালবাবু। তিনি এখন তাঁর স্ত্রী ও সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চান আর সেই কারনে সকাল থেকে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসেন। সাথে তিনি এও হুমকি দেন যদি তাঁর স্ত্রী ও সন্তান বাড়ি না ফেরেন তাহলে তিনি আত্মহত্যা করবেন।
খবরটি চাউড় হতেই ঘটনাস্থলে পৌঁছোয় ডিটিপিএস ফাঁড়ির পুলিশ। দেবদুলাল বাবু ও অপর্ণাদেবীকে ফাঁড়িতে ডাকা হয় বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসার জন্য।



