+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কৃষক হত্যার প্রতিবাদের মাঝে দুর্গাপুরে পুলিশের সাথে বচসা কংগ্রেসের জেলা সভাপতির

Ad Image
Ad Image

কৃষক হত্যার প্রতিবাদের মাঝে দুর্গাপুরে পুলিশের সাথে বচসা কংগ্রেসের জেলা সভাপতির

admin October 5, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫ অক্টোবরঃ
ফফ-
কৃষি আইন বাতিলের দাবিতে রবিবা উত্তরপ্রদেশের লখিমপুরে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে তার গাড়ি দিয়ে তিনজন কৃষককে পিষে ও গুলি করে হত্যার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেসের কর্মী সমর্থকরা। টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানান তারা। এই বিক্ষোভ কর্মসূচী চলাকালীন সেখানে উপস্থিত পুলিশদের মধ্যে একজন পুলিশকর্মী একজন কংগ্রেস কর্মীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন কংগ্রেসের জেলা সভাপতি।
দেবেশ চক্রবর্তী বলেন উত্তরপ্রদেশে মন্ত্রীর ছেলে কৃষকদের ওপর গাড়ি চালিয়ে তাদের হত্যা করে কৃষকদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে। তার তীব্র নিন্দা জানিয়ে তার প্রতিবাদ তারা করলেন। সারা দেশের পাশাপাশি আজ তারা দুর্গাপুরেও পথে নেমেছেন। একই সাথে প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ তারও প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস কর্মীরা।
উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আগামী দিনে দেশ জুড়ে তীব্র আন্দোলনের পাশাপাশি দুর্গাপুর শহরেও তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন দেবেশবাবু।

Post Views: 935
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN