সিসি ক্যামেরার হার্ডডিস্ক সরিয়ে ওষুধের দোকানে দু:সাহসিক চুরি
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৯ জানুয়ারী:
ওষুধের দোকানের দুঃসাহসিক চুরি। শোরগোল দুর্গাপুর থানার কনিষ্ক মার্কেটে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। চুরি গেছে প্রায় নগদ ২৫ হাজার টাকা এবং কিছু ওষুধ । প্রমাণ লোপাট করতে সিসিটিভির হার্ডডিক্সও উধাও। দোকান মালিক কল্লোল ভট্টাচার্য অভিযোগ করেন,”অন্যান্য দিনের মতো শুক্রবার দোকান খোলা হয়। তখনই দেখা যায় সব ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পিছন দিকে টিনের ছাউনি কাটা। ক্যাশ বাক্স থেকে নগদ ২৫ হাজার টাকা উধাও। সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে দেখা যায় কম্পিউটার থেকে হার্ডডিস্ক গায়েব। দুর্গাপুর থানার পুলিশকে জানিয়েছি। তবে পরিচিত কোন লোক এই চুরির সাথে যুক্ত থাকতে পারে বলে আমার সন্দেহ।”এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।



