শুরু হলো চার দিনের যোগা শিবির
আমার কথা, ১৮ জুন
সার্থক কুমার দে, অন্ডাল:
কয়লা খনি সংস্থা ইসিএলের বাঁকোলা এরিয়া ও আর্ট অফ লিভিংয়ের যৌথ উদ্যোগে শুরু হল চার দিনের যোগা প্রশিক্ষণ শিবির। সংস্থার গুলমোহর ক্লাব প্রাঙ্গনে বৃহস্পতিবার শিবিরের সূচনা হয়। প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার আর কে পি সিং। উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিং এর স্টেট কাউন্সিল মেম্বার সুমিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। যোগা প্রশিক্ষণের অংশ নিয়েছে ১০০ জন। রবিবার পর্যন্ত চলবে শিবিরটি বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) রাসপ্রীত সিং এর উদ্যোগে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে একদিনের যোগা শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীরা ছাড়াও শিবিরে অংশ নিয়েছিল ২০০ জন। অন্যদিকে অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের পিটিবি বিল্ডিং এ এদিন যোগা শিবির হয়। অন্ডাল ট্রাফিক গার্ড ওসি প্রবীর পাল জানান শিবিরে অংশ নিয়েছিল প্রায় ১০০ জন উৎসাহী। উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার, ইন্সপেক্টর প্রবীর দত্ত সহ অন্যরা।



