+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে জাতীয় সড়কে চলন্ত অবস্থায় পুড়ে গেল চারচাকা গাড়ি

Ad Image
Ad Image

দুর্গাপুরে জাতীয় সড়কে চলন্ত অবস্থায় পুড়ে গেল চারচাকা গাড়ি

admin March 30, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০মার্চঃ

দুর্গাপুরের মুচিপাড়ায় জাতীয় সড়কের সার্ভিস রোডের উপর পুড়ে গেল একটি চারচাকার গাড়ি। গাড়িটির আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছোতে হয় দমকলের একটি ইঞ্জিনকে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

প্রতক্ষ্যদররীরা জানান, মঙ্গলবার সকালে মুচিপাড়ায় আমবাগানের দিকে সার্ভিস রোডে একটি চারচাকার গাড়ি যাওয়ার সময় আচমকাই গাড়িটিতে আগুন লেগে যায় ইঞ্জিনে। গাড়ির ভেতর থেকে দুজন আরোগীকে বেরিয়েও আসতে দেখা যায়। এরপরেই গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। নিমেষে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান যান্ত্রিক গন্ডগোলের কারনে হয়ত আগুন লেগে গেছে।

জানা গিয়েছে, গাড়িটি একটি বেসরকারী সংস্থার। সার্ভিসিংয়ের জন্য একটি গ্যারাজে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িটিকে আর তারই মাঝে এই বিপত্তি।

Post Views: 4,913
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN