+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আত্মীয়ের শেষকৃত্যে গিয়ে নিজেই প্রাণ হারালেন দুর্গাপুরের আইনজীবী

Ad Image
Ad Image

আত্মীয়ের শেষকৃত্যে গিয়ে নিজেই প্রাণ হারালেন দুর্গাপুরের আইনজীবী

admin June 17, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৭ জুনঃ

দিদিমার শেষকৃত্যে গিয়ে নিজেই প্রাণ হারালেন এক আইনজীবী। ডাম্পারের সাথে বাইকের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী অভিজিৎ বন্দোপাধ্যায়(৩৭)এর। তিনি দুর্গাপুর আদালতে ক্রিমিনাল আইন ও ম্যারেজ রেজিস্ট্রির উপর কাজ করতেন। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রবীন্দ্রপল্লীর বাসিন্দা ছিলেন অভিজিৎ। শোকের ছায়া নেমে এসেছে আইনজীবী মহলে।

রবিবার বাঁকুড়ায় নিজের বাইকে করে গিয়েছিলেন এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে। কাজ সম্পন্ন হওয়ার পর তিনি যখন বাড়ি ফিরছিলেন, রাত ১টা ৩০ নাগাদ বড়জোড়া থানার দেজুড়ি মোড়ের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিতের বাইকে ধাক্কা মারে। বাইক সমেত অভিজিৎ ডাম্পারের তলায় ঢুকে যান। এই অবস্থায় জ্ঞান হারান অভিজিৎ। বাইকের তেলের ট্যাঙ্কটি ফেটে গিয়ে আগুন লেগে যায়। সেই আগুনে ঝলসে যান ওই আইনজীবী। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ও বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিজিৎকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পরেই ডাম্পারের চালক ও খালাসী এলাকায় ডাম্পার ফেলে পালিয়ে যায়। সোমবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের একাংশ বড়জোড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে আসেন। অভিজিতের পরিবারে স্ত্রী ও এক সন্তান রয়েছে।

Post Views: 7,485
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN