+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা আবহে বিভিন্ন দাবিতে অন্ডাল বিডিওকে স্মারকলিপি সিটুর

Ad Image
Ad Image

করোনা আবহে বিভিন্ন দাবিতে অন্ডাল বিডিওকে স্মারকলিপি সিটুর

admin May 13, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৩মেঃ

সকলকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন, প্রত্যেকের অ্যাকাউন্টে সাড়ে সাত হাজার টাকার অনুদান সহ বেশ কয়েকটি দাবি সম্বলিত স্মারকলিপি দিল বামপন্থী শ্রমিক সংগঠনের সিআইটিইউ -এর প্রতিনিধিরা। বৃহস্পতিবার তাঁরা অন্ডালের বিডিও-র হাতে স্মারকলিপিটি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন সিটু নেতা অঞ্জন বক্সী, দেবস্মিতা সরকার, সুভাষ খান সহ অন্যরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন, অতিমারির সময় প্রত্যেক মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে সাড়ে সাত হাজার টাকা করে অনুদান। পরিস্থিতি মোকাবেলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট দলে শূন্যপদে নিয়োগ , আশা কর্মী সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের বিমা ও সুরক্ষা সরঞ্জাম প্রদান।
প্রতিনিধি দলের সদস্য অঞ্জন বক্সি জানান দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রতিদিন আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্য ও কেন্দ্র সরকার। সাধারণ মানুষের স্বার্থে তাদের এই দাবি বলে জানান অঞ্জন বাবু।
বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন স্মারকলিপিটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে ।

Post Views: 801
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN