রোবটিক সার্জারিতে নতুন দিগন্ত, দুর্গাপুরে উন্নত চিকিৎসার বার্তা
আমার কথা, ৪ সেপ্টেম্বর
সনাতন গরাই, দুর্গাপুর:
২০০০ রোবোটিক সার্জারি সম্পন্ন হয়েছে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে, দুর্গাপুরের মানুষও সহজেই যেতে পারবে সেখানে, সেই নিয়ে সাংবাদিক বৈঠক
দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে এবার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোবটিক সার্জারির সুবিধা মিলবে। বিশেষ করে হাঁটু ও হিপ প্রতিস্থাপন অস্ত্রোপচারে রোবটিক প্রযুক্তির ব্যবহার করা হবে। এই প্রযুক্তির সাহায্যে অস্ত্রোপচারে আরও বেশি নির্ভুলতা, উন্নত পরিকল্পনা এবং রোগীর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা সম্ভব হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। চেন্নাইয়ের হাসপাতালের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ডা. বিজয় কিশোর কেন্ড্রেড্ডির নেতৃত্বে ইতিমধ্যেই ২,০০০টি রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্গাপুরেও উন্নতমানের রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। হাঁটু ও হিপ প্রতিস্থাপনের ক্ষেত্রে রোবটিক প্রযুক্তি ব্যবহার করে সঠিক ইমপ্লান্ট পজিশনিং, নির্ভুল সার্জিক্যাল পরিকল্পনা এবং উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে রোগীরা আরও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলেই আশা হাসপাতাল কর্তৃপক্ষের।



