+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মন্ডপ, সেই মন্ডপেই পুজিত হবেন দুর্গা

Ad Image
Ad Image

দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মন্ডপ, সেই মন্ডপেই পুজিত হবেন দুর্গা

admin September 12, 2025

আমার কথা, সার্থক কুমার দে, লাউদোহা, ১২ সেপ্টেম্বর:

মাধাইপুর কোলিয়ারিতে চলছে দুর্গা পুজো আয়োজনের জোর প্রস্তুতি। মন্ডপ হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। সেই মন্ডপেই এবার পুজিত হবেন দেবী দুর্গা।

কয়লা খনি এলাকায় কোলিয়ারির পুজো গুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় পুজো হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারির দুর্গা পুজো। এবারও যার ব্যতিক্রম হচ্ছে না। শ্রমিকদের উদ্যোগে ৪৮ বছর আগে মাধাইপুর কোলিয়ারিতে সর্বজনীন দুর্গাপুজোর সূচনা হয়। এখনো যা চলে আসছে ধারাবাহিকভাবে। এবার এখানকার পুজোর আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া মন্ডপ। মন্ডপ তৈরি করছেন বীরভূমের পাইকরের শিল্পীরা। প্রায় মাস ডেরেক আগে শুরু হয়েছে মণ্ডপের কাঠামো তৈরির কাজ। মন্ডপশিল্পী বলেন মন্ডপটি হবে ১৫৫ বাই ৮০ ফুট। অবিকল দিঘার জগন্নাথ মন্দিরের মতোই। বাঁশের কাঠামোর উপর বাটাম থার্মোকল, শোলা ব্যবহার করে তৈরি হচ্ছে মন্ডপ। পুজো কর্মকর্তাদের মধ্যে কাঞ্চন ঘোষ, দেবব্রত মুখার্জি, সন্তোষ পান্ডেরা বলেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে সম্প্রতি তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। সুকারুকার্যপূর্ণ সেই মন্দির দেখতে মানুষের ঢল নেমেছে। ইতিমধ্যেই অনেকে সেই মন্দির দর্শন করে এসেছেন আবার কারো কারো এখনো দর্শন করা বাকি রয়েছে। সেই সব মানুষের কথা ভেবেই এবার জগন্নাথ মন্দিরের আদলে দুর্গা মন্ডপ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকরা আরও জানান এবার চতুর্দশীর দিন মন্ডপ উদ্বোধন হবে। উদ্বোধন করবেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বস্ত্র দান নাচ-গান সহ একাদশীর দিন পর্যন্ত রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।

দীঘার জগন্নাথ মন্দিরের আদলের মন্ডপ এবার পুজোর মূল আকর্ষণ। সেই মন্ডপ দর্শনে এবার দর্শনার্থীদের ঢল নামবে বলে আশা আয়োজকদের।

Post Views: 274
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN