+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে স্কুল থেকে বেরিয়েই রাস্তায় মৃত্যু ছাত্রের

Ad Image
Ad Image

দুর্গাপুরে স্কুল থেকে বেরিয়েই রাস্তায় মৃত্যু ছাত্রের

admin November 29, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯ নভেম্বরঃ

স্কুল ছুটির পর স্কুল থেকে বেরিয়েই রাস্তায় লুটিয়ে পড়লো নবম শ্রেণির এক ছাত্র। এরপরেই মৃত্যু হয় ওই ছাত্রের। ঘটনায় শোকের ছায়া স্কুল-এলাকায়।

জানা গিয়েছে দুর্গাপুরের নিউটাউনশীপ থানা এলাকার বিধাননগরে সেন্ট জেবিয়ার্স স্কুলে নবম শ্রেণীতে পড়ত উৎসব চক্রবর্তী(১৫) নামে ওই ছাত্র। স্কুলে পরীক্ষা ছিল সোমবার। পরীক্ষার পর স্কুল থেকে বেরিয়ে আচমকা রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে যায় উৎসবের। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন উৎসবকে। নবম শ্রেণির ছাত্র উৎসব বাবা মায়ের একমাত্র সন্তান। আচমকা একমাত্র সন্তানের মৃত্যুতে শোকাহত মা ও দাদু অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো কথা বলতে চায় নি।

Post Views: 13,628
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN