+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাঁকসা থানায় করোনায় আক্রান্ত এক সাব ইনস্পেক্টর

Ad Image
Ad Image

কাঁকসা থানায় করোনায় আক্রান্ত এক সাব ইনস্পেক্টর

admin August 11, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১আগস্টঃ

ফের করোনায় আক্রান্ত শিল্পাঞ্চল দুর্গাপুরের এক পুলিশকর্মী। তাকে করোনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। কাঁকসা থানায় কর্তব্যরত এই সাব ইনস্পেক্টরের লালারস পরীক্ষার জন্য পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল। আজ মঙ্গলবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে বলে প্রশাসন সুত্রে জানা গেছে।।

করোনা যুদ্ধে যারা প্রথম সারিতে থেকে যুদ্ধ করছেন তাঁরা হলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, দমকলকর্মীরা। করোনা মোকাবিলা করতে গিয়ে করোনাতে আক্রান্ত হতেও দেখা যাচ্ছে এই করোনা যোদ্ধাদের অনেককেই। শিল্পাঞ্চল দুর্গাপুরে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী এমনকি পুলিশকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই দুর্গাপুর মহকুমার অন্তর্গত কোকওভেন থানা, দুর্গাপুর থানা, অন্ডাল থানায় করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। এরপর আজ কাঁকসা থানার এক সাব ইনস্পেক্টরের করোনায় আক্রান্তের খবর আসে।

প্রসঙ্গতঃ ইতিমধ্যেই পানাগড় অগ্নি নির্বাপণ কেন্দ্রের দুজন কর্মীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

Post Views: 2,087
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN