+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঠিকাকর্মী এক কিশোরের

Ad Image
Ad Image

দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঠিকাকর্মী এক কিশোরের

admin June 21, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২১জুনঃ

বিদ্যুতের খুঁটি উপরে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের রায়ডাঙ্গার উজ্জয়িনীপল্লীতে। মৃত ওই কিশোরের নাম সাহিল সাজি(১৭)।

জানা গেছে, ৪৩নং ওয়ার্ডের অন্তর্গত ওই এলাকায় ডেঙ্গু প্রতিরোধের জন্য দুর্গাপুর নগর নিগমের তরফে আজ রবিবার সকালে স্থানীয়দের আবেদনে নিকাশী নালা পরিষ্কারের কাজ চলছিল। এই কাজের জন্য পোকলেন লাগানো হয় আর সেই পোকলেনে সহকারী হিসেবে কাজ করছিল সাহিল। প্রত্যক্ষদর্শীরা জানান যে, ঘণ্টা দেড়েক কাজ চলার পর বিশ্রাম নিতে নর্দমার পাশে বসে সাহিল। সেই সময় পোকলেনের চালকের অজ্ঞাতবসে পোকলেনে লেগে একটি বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে সাহিলের গায়ে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে যায় সাহিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। সাহিলকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, ৪৩নং ওয়ার্ডের পুরপিতা চন্দ্রশেখর ব্যানার্জী সহ পুরপিতা দেবব্রত সাঁই, সিফুল সাহা, সুভাষ মজুমদার সহ মেয়র পারিষদ রুমা পারিয়াল।  চন্দ্রশেখর বাবু জানান ডেঙ্গু মোকাবিলায় নগর নিগমের তরফ থেকে জমা জল পরিষ্কারের কাজ চলছিল। রবিবার থাকায় ঘটনাস্থলে নগর নিগমের কোন সুপারভাইজার ছিল না। এমন অবস্থায় দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসি। নগর নিগমের ঠিকা সংস্থার মাধ্যমে কাজটি পরিচালিত হচ্ছিল। আগামী দিনে এমন ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হবে। মৃত কিশোরের পরিবারকে সমবেদনা জানাই।

এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Post Views: 2,825
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN