+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পায়ে হেঁটে বৈষ্ণব দেবী মন্দির দর্শনে পাড়ি দিল অন্ডালের যুবক

Ad Image
Ad Image

পায়ে হেঁটে বৈষ্ণব দেবী মন্দির দর্শনে পাড়ি দিল অন্ডালের যুবক

admin May 22, 2026

আমার কথা, ২২ মে

সার্থক কুমার দে, অন্ডাল:

অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে বৈষ্ণব দেবী মন্দির দর্শনের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন অন্ডাল থানার খান্দরার যুবক বাবন বাউরি (২৮)। শুক্রবার ভোরবেলায় খান্দরা বাস স্ট্যান্ড থেকে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাবন। তাঁর লক্ষ্য আগামী ৪৫ দিনের মধ্যে দীর্ঘ পথ (২০০০ কিমি) অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের বিখ্যাত বৈষ্ণব দেবী মন্দিরে পৌঁছানো। ছোটবেলা থেকেই ভ্রমণ এবং আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ রয়েছে বাবনের। তবে এই যাত্রা শুধুমাত্র ধর্মীয় অনুভূতির জন্য নয়, সমাজের যুবসমাজকে একটি ইতিবাচক বার্তা দিতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। যাত্রা শুরুর আগে বাবন জানান, বর্তমানে বহু তরুণ নানা কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। কঠিন পরিস্থিতিতেও যে নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব, সেই বার্তাই তিনি সকলের কাছে পৌঁছে দিতে চান। বাবনের কথায়, “মানুষ চাইলে নিজের মনের জোরে অনেক কঠিন কাজও করতে পারে। আমি চাই যুব সমাজ নিজের উপর বিশ্বাস রাখুক এবং জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে যাক । খান্দরা এলাকার বাসিন্দারাও বাবনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। যাত্রা শুরুর সময় বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। কেউ জল, কেউ শুকনো খাবার, কেউ অর্থ দিয়ে তাঁর দীর্ঘ পথচলার জন্য উৎসাহ জুগিয়েছে। পরিবার সূত্রে খবর, প্রতিদিন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ধাপে ধাপে এগোবেন বাবন। পথে বিভিন্ন রাজ্য পেরিয়ে অবশেষে বৈষ্ণব দেবীর দর্শন করবেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে। আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং মানসিক শক্তির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন খান্দরার যুবক বাবন বাউরি। তাঁর এই যাত্রা নিঃসন্দেহে বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তবে এবারই প্রথম নয় বাবন ইতিমধ্যে ৩৪ দিনে কেদারনাথ ১৫ দিনে অযোধ্যা রামমন্দির আর মাত্র ৪০ ঘন্টায় মায়াপুর নবদ্বীপ পায়ে হেঁটে পৌঁছেছে। পড়াশোনা শেষ করে বাবন এখন সেনাবাহিনীতে চাকরি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা তার উদ্দেশ্য বলে জানায় সে।

Post Views: 205
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN