+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানাগড়ে বেহাল রাস্তার কারনে লরির সাথে স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মৃত যুবক

Ad Image
Ad Image

পানাগড়ে বেহাল রাস্তার কারনে লরির সাথে স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মৃত যুবক

admin August 18, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৮আগস্টঃ

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটার চালকের। মৃতের নাম বিশ্বজিৎ মল্লিক(২৬)। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পানাগড় ইলামবাজার রাজ্য সড়কে ২নং কলোনি এলাকায়। একটি লরির সাথে স্কুটারের মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছিল লকডাউনের আগে। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ার পর থেকে কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার সংস্থা যা আজও শুরু হয়নি। রাস্তার বিভিন্ন জায়গায় হয় গর্ত হয়ে গেছে আর তা নয়ত কোথাও মেরামতির জন্য খুঁড়ে রাখা রয়েছে। আর রাস্তার এই বেহাল অবস্থার জন্য নিত্যদিন ওই এলাকায় দুর্ঘটনা লেগেই রয়েছে। বিশেষ করে প্রায় দিনই বাইক দুর্ঘটনা ঘটছে ওই রাস্তার অবস্থার দরুন। আজকের এই দুর্ঘটনাও রাস্তার এই অবস্থার কারনেই ঘটেছে। একটি গর্তকে পাস কাটাতে গিয়ে লরির সাথে স্কুটার আরোহীর ধাক্কা লাগে।

অবিলম্বে এই রাস্তা সারাই করা হোক এই দাবিতে দুর্ঘটনার পরে বেশ কিছু সময়ের জন্য পথ অবরোধ করে এলাকাবাসীরা। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়। তবে দুর্ঘটনা ও অবরোধের জেরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাজ্য সড়ক। অবরোধ উঠে যাওয়ার পর ঘাতক লরি ও স্কুটারটিকে সরিয়ে নিয়ে গেলে যানজট মুক্ত হয় ব্যস্ততম ওই সড়কটি। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

Post Views: 1,887
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN