+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফুটবল খেলে বাড়ি ফেরার পথে কয়লার লরিতে চাপা পড়ে অন্ডালে যুবকের মৃত্যু, আহত আরো দুই

Ad Image
Ad Image

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে কয়লার লরিতে চাপা পড়ে অন্ডালে যুবকের মৃত্যু, আহত আরো দুই

admin August 18, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৮আগস্টঃ

ইসিএলের কাজোড়া এরিয়ার অন্তর্গত মুকুন্দপুর কোল সাইডিংয়ের কাছে ইসিএলের একটা কয়লা বোঝায় লরির তলায় চাপা পরে মৃত্যু হয় এক বাইক আরোহীর । গুরুতর আহত দুই আরোহী। স্থানীয় সূত্রে জানা যায়  মৃত যুবকের নাম সুদন কোড়া(২৮)। বাড়ি শীতলপুর চন্ডী পাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে পাঁচটা নাগাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, সুদন কোড়া তার তিন বন্ধুকে নিয়ে একটা বাইকে চড়ে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার সময় মুকুন্দপুর সাইডিং এর কাছে পিছন থেকে এক কয়লা বোঝাই দশ চাকা লরি তাদের ধাক্কা মারে। খবর পেয়ে তড়িঘড়ি অন্ডাল থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা করে চিকিৎসক সুদনকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুই জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে এলাকার মানুষ। বন্ধ করে দেওয়া হয় ইসিএলের পরিবহন। স্থানীয়রা অভিযোগ করেন যে ইসিএলের কয়লা ও বালি পরিবহনের যে গাড়িগুলো চলাচল করে সেগুলো ভগ্নপ্রায় দশা। এই জন্যই প্রায়দিনই ঘটে দুর্ঘটনা । মৃত যুবকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানায় স্থানীয় জনতা। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তোলে স্থানীয়রা।

Post Views: 2,143
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN