+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেনাচিতিতে ছুরিকাহত যুবক, গ্রেফতার অভিযুক্ত

Ad Image
Ad Image

বেনাচিতিতে ছুরিকাহত যুবক, গ্রেফতার অভিযুক্ত

admin September 10, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০সেপ্টেম্বরঃ

বন্ধুর বোনের পারিবারিক সমস্যার মাশুল গুনতে হল এক যুবককে। বর্তমানে ছুরিকাহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অয়ন সরকার নামে ওই যুবক, আর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্দীপ রাউত নামে অপর এক যুবককে গ্রেফতার করেছে।

অয়নের দাদা অর্পণ সরকার জানান, অয়নের এক ভাই এক বন্ধুর অনুরোধে মঙ্গলবার সন্ধ্যায় বেনাচিতি সংলগ্ন চুয়ান্ন ফুটে বন্ধুর বোনের বাড়ি গিয়েছিল বন্ধুর বার্তা পৌঁছে দিতে। অভিযোগ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত বন্ধুর বোনের আত্মীয় অভিযুক্ত সন্দীপ সেই ভাইকে মদ্যপ অবস্থায় মারধর করে। ভাইকে মারার জবাবদিহি চাইতে অয়ন যখন সন্দীপের বাড়ি পৌঁছোয় সেই সময় সন্দীপ ছুরি দিয়ে আঘাত করে অয়নকে। রক্তাক্ত অবস্থায় অয়নকে তড়িঘড়ি দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, সাথে অভিযুক্ত যুবকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সন্দীপকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্দীপকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে ভাইকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন সন্দীপের দিদি শর্মিলা রায়। তিনি বলেন ঝামেলা একটা হয়েছিল ঠিকই কিন্তু তাঁর ভাই কোনো ছুরি চালায়নি। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে নেমেছে।

Post Views: 4,134
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN