+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “সবচেয়ে বড় কয়লা চোর বিজেপিতে গেছে”, নাম না করে জিতেন তিওয়ারিকে আক্রমণ অভিষেকের

Ad Image
Ad Image

“সবচেয়ে বড় কয়লা চোর বিজেপিতে গেছে”, নাম না করে জিতেন তিওয়ারিকে আক্রমণ অভিষেকের

admin May 17, 2023

আমার কথা, লাউদোহা, ১৭ মে:

বকেয়া টাকা আদায় করে আনবো, দিল্লির কাছে মাথা নত করবে না বাংলা- বললেন অভিষেক ।

কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে। আমরা টাকা আদায় করে আনব। দিল্লির কাছে মাথা নত করবে না বাংলার মানুষ, বুধবার নব জোয়ার কর্মসূচিতে লাউদোহার জনসভায় একথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি বুধবার পড়লো ২৩ দিনে। এদিন লাউদোহা স্কুল মাঠে জনসভা ও উখরাতে রোড শোতে যোগ দেন তিনি। লাউদোহা স্কুল মাঠে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু রায়, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা।

বক্তৃতায় অভিষেক কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হন। অভিযোগ করেন ২০২১ এর বিধানসভায় পশ্চিমবাংলায় শোচনীয় পরাজয় বিজেপির হজম হয়নি। রাজনৈতিকভাবে হেরে গিয়ে এখন তারা বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে। আবাস যোজনা, ১০০ দিনের কাজ, গ্রাম সড়ক যোজনা, মিড ডে মিল প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। সবকটি প্রকল্প মিলিয়ে এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার।

অভিষেক বলেন দিল্লির কাছে কোন অবস্থাতেই মাথা নত করবে না বাংলার মানুষ। বকেয়া টাকা আদায় করতে বাংলা থেকে দশ লাখ মানুষকে নিয়ে দিল্লি যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেন অভিষেক। দিল্লি গিয়ে ধর্ণায় বসবো। বকেয়া পাওনা আদায় করে বাংলায় ফিরবো।

কয়লা পাচারকাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতা, জিতেন্দ্র তেওয়ারির নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সবচেয়ে বড় কয়লা চোর এখন বিজেপি দলে গিয়ে আশ্রয় নিয়েছে। বিজেপি দলে ওয়াশিং মেশিন আছে। চোর, ছ্যাঁচড়, ডাকাত সবাই ওখানে গিয়ে সাদা হয়ে যায়। এতদিন জানতাম যারা চুরি করে তারা জেলে যায়, এখন দেখছি যারা চুরি,ডাকাতি করে তারা সবাই বিজেপি দলে যায় বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন লাউদোহা ফুটবল মাঠে জনসভা শেষ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেন উখরায় রোড শোতে। আনন্দমোড় থেকে শুরু হয় রোড শো, শেষ হয় শঙ্করপুর মোড়ে। জনসভা ও রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল। এদিনের নব জোয়ার কর্মসূচি মানুষের ভিড়ে জনজোয়ারে পরিণত হয়েছিল বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এদিন উখড়ায় রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান জামুরিয়া। সেখানে লিটি চোখা কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

Post Views: 975
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN