+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! পুজোর আগেই অঘটন! শঙ্করপুরে ভেঙে পড়ল বিশাল লাইটের গেট..

Ad Image
Ad Image

BREAKING! পুজোর আগেই অঘটন! শঙ্করপুরে ভেঙে পড়ল বিশাল লাইটের গেট..

admin September 26, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৬ সেপ্টেম্বর:

মা দুর্গার বোধনের আগেই অঘটন। দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর লাইটের গেট ভেঙে পড়ায় চতুর্থীর দুপুরেই ছড়াল আতঙ্ক। বন্ধ হল যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছালো নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে এই বছর গড়ে তোলা হয়েছে শঙ্করপুরের দুর্গাপুজো মণ্ডপ। সেই মণ্ডপে যাওয়ার রাস্তার মাঝে আলোকসজ্জার জন্য বিশাল লাইটের গেট দাঁড় করানো হয়েছিল। কিন্তু দুপুর গড়াতেই হঠাৎ দুর্যোগ নেমে আসে দুর্গাপুরে। ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টিতে হঠাৎই ভেঙে পড়ে যায় সেই গেট।ভাগ্য ভালো, ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। তবে দুর্গোৎসবের আনন্দের মধ্যেই এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রশাসন ও আয়োজক কমিটি দ্রুত গেট সরানোর ব্যবস্থা করে।দুর্ঘটনা সামলে নেওয়া গেলেও, পুজোর ভিড় বাড়ার আগেই এই অঘটন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

উদ্যোক্তা স্বাধীন ঘোষ বলেন,”আহত কেউ হয়নি। পুলিশ এবং পুজো কমিটির তৎপরতায় ওই গেটটিকে সরিয়ে দেওয়া হচ্ছে।”

Post Views: 492
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN