BREAKING! পানাগড়ে এসিপির নেতৃত্বে অভিযান, টোটো চালকের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমানে মাদক দ্রব্য
আমার কথা, ৩১ মে
তনুশ্রী চৌধুরী, পানাগড়:
এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ। রবিবার রাত্রে কাঁকসার ক্যানেল পাড়ের বাসিন্দা পেশায় টোটো চালক শেখ সামু-র বাড়িতে হানা দেয় কাঁকসা থানার পুলিশ। এদিন অভিযানে ছিলেন কাঁকসার আইসি অমিত দেব,কাঁকসার এসিপি আলী রেজা, সহ কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন পুলিশের হানা দেওয়ার আগেই বাড়ি ছেড়ে পালায় শেখ সামু।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এলাকায় গাঁজা বিক্রি করে আসছে স্বামী শেখ সামু ও স্ত্রী জুলি বেগম।কাঁকসার ক্যানেল পারে সেচ খালের উপর এই ব্যবসার টাকা দিয়ে বিশাল অট্টালিকা বানিয়েছে তারা। শেখ সামু পেশায় টোটো চালক।বাড়ির ভেতরেই ছোট ছোট প্যাকেট করে টোটোর চালকের সিটের তলায় ভরে বিভিন্ন এলাকায় ঘুরে সেগুলি বিক্রি করত সামু। পুলিশ অভিযান চালিয়ে বাড়ির বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করে।পরে সেগুলি ওজন করে পুলিশ জানায় মোট পাঁচ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। শুধু কি ঘুরে ঘুরে বিক্রি করা নাকি বিভিন্ন এলাকায় গাঁজা সাপ্লাই করার জন্যই
এই বিপুল পরিমাণে গাঁজা বাড়িতে রাখা হয়েছিল। তা খতিয়ে দেখছে পুলিশ।
কাঁকসা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শেখ সামুর স্ত্রী জুলি বেগমকে থানায় নিয়ে যায়।



