+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভক্তদের সুবিধার্থে দুর্গাপুরের পিয়ালা কালীমন্দিরের পরিকাঠামো উন্নয়নে নজর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের

Ad Image
Ad Image

ভক্তদের সুবিধার্থে দুর্গাপুরের পিয়ালা কালীমন্দিরের পরিকাঠামো উন্নয়নে নজর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের

admin September 8, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮সেপ্টেম্বরঃ

দুর্গাপুরবাসীর কাছে পিয়ালা কালীমন্দির এক আলাদা জায়গা, অর্থাৎ ভক্তদের কাছে পিয়ালা মন্দির ভক্তির অন্য মাত্রা যোগ করে। তবে শুধু দুর্গাপুরের ভক্রদের বললে ভুল বলা হবে। এই মন্দিরে পুজো দিতে দুর্গাপুরের বাইরে থেকেও বহু মানুষ আসেন। যেহেতু এই মন্দিরটি জাতীয় সড়ক ধারে অবস্থিত তাই সারা বছর যেমন ভক্তদের সমাগম লেগেই রয়েছে তেমনই বছরের বিশেষ কিছু সময়ে ভক্র সমাগম একটু বেশিই হয়। তাই তাদের কথা মাথায় রেখে সাথে ভক্তদের সুবিধার্থে এবার এই মন্দিরের পরিকাঠামো উন্নয়ণের দিকে নজর দিতে চলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। ভক্তদের জন্য এই মন্দিরের বাইরে একটি শেড ও একটি উন্নতমানের শৌচালয় তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কারনে আজ সোমবার আসানসোল সুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় এই পরিকল্পনাটির জন্য জমি পরিদর্শণে এসেছিলেন।

চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় জমি পরদর্শণের পর জানান নতুন বছর শুরুর আগেই এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। এই প্রকল্পের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এদিন এই কাজটির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল, পুরপিতা ধর্মেন্দ্র যাদব, দেবব্রত সাঁই, মানস রায় প্রমূখ।

Post Views: 1,360
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN