সিটিসেন্টার ও বিধাননগরের দুটি গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণের উদ্যোগ আড্ডার
আমার কথা, দুর্গাপুর, ২৭ জুনঃ
শহর দুর্গাপুরে আরো দুটি গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিলো আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদ। একটি সিটিসেন্টারের আম্বেদকর সরণী ও অপরতি হল বিধাননগরের ইমন কল্যাণ সরণী। শুক্রবার রথযাত্রার শুভক্ষণে এই দুটি রাস্তা সম্প্রসারণ কর্মসূচীর শিলান্যাস অনুশঠান হয়ে গেল।
দুর্গাপুরে অতগুরুত্বপূর্ণ রাস্তা হল সিটিসেন্টারের আম্বেদকরণ সরণী। প্রতিদিন এই পথ ধরে মিনিবাস, অটো, টোটো, চারচাকার গারি থেকে শুরু করে বাইক এমনকি পথচারীদের যাতায়াত থাকে। এই রাস্তার উপর রয়েছে বেশ কয়েকটি হাসপাতাল, শিক্ষাকেন্দ্র, শপিংমল, বাচ্চাদের স্কুল। ফলে এই রাস্তাটি একাধারে ব্যস্ততম রাস্তা বলাই যেতে পারে। ফলে যানবাহনের চাপঅও রয়েছে অনেক। এই বিষয়টি মাথায় রেখে এবার এই রাস্তাটি সম্প্রসারনের উদ্যোগ নিলো আড্ডা। সিটিসেন্টার বাস স্ট্যান্ড থেকে শুরু করে দুর্গাপুর সিনেমা হলের সামনে দিয়ে কবিগুরু জাংশন পর্যন্ত্য রাস্তাটিকে ফোর লেন করা হবে বলে জানা গেছে, যার খরচ পড়বে আনুমানিক ৮ কোটি টাকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ মন্ত্রী প্রদীপ মজুমদার, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমূখ।
অন্যদিকে একই দিনে বিধাননগরের ইমন কল্যাণ সরণীর রাস্তা যেটি মূলতঃ দুর্গাপুরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালকে কেন্দ্র করে দিন দিন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা হয়ে উঠছে। কিন্তু বর্তমানে রাস্তাটি ভগ্নপ্রায়। ফলে যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছিল। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এবার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত ও সম্প্রসারনের উদ্যোগ নিলো আড্ডা। খরচ পড়বে আনুমানিক ৭ কোটি টাকা। এদিন এই রাস্তা সম্প্রসারণের কর্মসূচীর শিলান্যাস করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রী প্রদীপ মজুমদার, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, চিকিৎসক সত্যজিৎ বোস, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, প্রাক্তন পুরমাতা ছবি নন্দী, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ আরো অনেকে।



