+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অধীরকে সাসপেন্ড, প্রতিবাদে মোদির কুশপুতুল দাহ কাঁকসায়

Ad Image
Ad Image

অধীরকে সাসপেন্ড, প্রতিবাদে মোদির কুশপুতুল দাহ কাঁকসায়

admin August 11, 2023

আমার কথা, কাঁকসা, ১২ আগস্ট:

মনিপুরের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে।
কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা চলাকালীন সাসপেন্ড করার প্রতিবাদে পানাগড় বাজারে বিক্ষোভ মিছিল করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পানাগড় বাজারে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় সকাল ১১টা থেকে।
এরপর কাঁকসার মাছ বাজারের কাছে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা।
কংগ্রেসের রাস্তা অবরোধ করে বিক্ষোভের জেরে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
এরপর কংগ্রেস কর্মীরা রাস্তার ধারে দাঁড়িয়ে পথসভা করেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস , ব্লকের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক, ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা, ত্রিলোক চন্দ্রপুর অঞ্চলের সভাপতি শফিকুল রহমান সহ অন্যান্যরা।

Post Views: 272
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN