এসআইআর শুনানি কেন্দ্রে যাওয়ার পথে আহত এ ই আরও
আমার কথা, সার্থক দে, অন্ডাল, ৪ জানুয়ারী:
এস আই আর শুনানি কেন্দ্রে যাওয়ার পথে বাইক থেকে পড়ে আহত হলেন এ ই আরও । রবিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কলোনী সংলগ্ন নাকড়াকোদা এলাকায় । আহত এ ই আরও র নাম অর্ণব সেনগুপ্ত ।
পাণ্ডবেশ্বর বিডিও অফিসের আধিকারিক (কর্পোরেট ইন্সপেক্টর) অর্ণব সেনগুপ্ত । বর্তমানে তিনি এস আই আর প্রক্রিয়ায় এ ই আরও র দায়িত্বে রয়েছেন । পাণ্ডবেশ্বরে পাঁচটি শুনানি কেন্দ্রে এস আই আর এর হিয়ারিং হচ্ছে । তারমধ্যে বিএলআরও অফিস একটি । এই কেন্দ্রে এ ই আরও র দায়িত্বে রয়েছেন অর্ণব । রবিবার বেলা দশটা নাগাদ বাইক চালিয়ে তিনি সোনালী কেন্দ্রে যাচ্ছিলেন । ঝাঁঝরা কলোনি সংলগ্ন নাকড়াকোদার কাছে হঠাৎই একটি বানর তার বাইককে ঝাঁপিয়ে পড়ে । ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে অর্ণব বাবু বাইক থেকে ছিটকে পড়েন । স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে নিয়ে যায় দুর্গাপুর ফরিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে । হাত ও দুই পায়ে চোট পান তিনি । অবশ্য প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । এরপর অর্ণব বাবু পৌঁছান শুনানি কেন্দ্রে ।
পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা বলেন দুর্ঘটনার খবর শুনেছি প্রাথমিক চিকিৎসার পর উনাকে ছেড়ে দেওয়া হয়েছে । সময়েই তিনি শুনানি কেন্দ্রে পৌঁছেছে হেয়ারিং এর কাজের যোগ দিয়েছেন বলে জানান তিনি ।



