+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দিলীপের পর এবার দীঘার জগন্নাথ মন্দির বিতর্কে বিজেপি সাংসদ সৌমিত্র

Ad Image
Ad Image

দিলীপের পর এবার দীঘার জগন্নাথ মন্দির বিতর্কে বিজেপি সাংসদ সৌমিত্র

admin September 30, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ৩০ সেপ্টেম্বর:

উদ্বোধনের দিন দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সপ্তমীর রাতে হাজির হলেনএবার দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। সপরিবারে এসে মণ্ডপ ও প্রতিমার প্রশংসা করলেন তিনি। প্রকাশ্যে জানালেন, “আমি এখানে শুধুই প্রতিমা ও মণ্ডপ দর্শনে এসেছি, এর সঙ্গে রাজনীতির কী সম্পর্ক?” কিন্তু তাঁর এই মন্তব্যে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে রাজ্য রাজনীতিতে।কারণ, এই শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্যোক্তাদের নেতৃত্বেও রয়েছেন তৃণমূলের নেতারা। সেই পুজোর মণ্ডপে বিজেপি সাংসদের উপস্থিতি স্বাভাবিকভাবেই তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলেছে। যদিও উদ্যোক্তা  তথা তৃণমূল নেতা স্বাধীন ঘোষ বলেন,”উনি প্রশংসা করেছেন এটা ভাল কথা। আগে মানুষ তারপর রাজনীতি। আমরা মুখ্যমন্ত্রীর কাজ ও চিন্তাভাবনাকে তুলে ধরেছি। আমি বলবো উনি দীঘার মন্দিরের প্রতিচ্ছবি দেখেছেন তাতেই ভাল লেগেছে, উনি দীঘায় গিয়ে আসল মন্দির দেখে আসুন তাহলে আরো ভাল লাগবে”।

Post Views: 455
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN