+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দিলীপের পর গুরুদুয়ারায় কীর্তি, শিখদের সমর্থণ কি নিয়ে যাবেন তৃণমূল প্রার্থী?

Ad Image
Ad Image

দিলীপের পর গুরুদুয়ারায় কীর্তি, শিখদের সমর্থণ কি নিয়ে যাবেন তৃণমূল প্রার্থী?

admin April 17, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ

গেলেন দেখলেন আর মন জয় করলেন শিখ সম্প্রদায়ের মানুষদের। একদিকে বাংলা নববর্ষ আর অপরদিকে, সদ্য আগের দিন ছিল শিখ সম্প্রদায়ের নতুন বছর “বৈশাখী’। দুইয়ে মিলিয়ে এমনিতেই বেশ আনন্দে ছিলেন দুর্গাপুরের শিখেরা। তাদের সেই আনন্দে সামিল হতে দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারা জগৎ সুধারে গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রাথী কীর্তি আজাদ। এদিন দুপুরের দিকে তিনি গুরুদুয়ারে যান। সেখানে গিয়ে প্রার্থনাতে অংশ নেন, প্রসাদ খান, লঙরেও অংশ নেন। কথা বলেন গুরুদুয়ারার সদস্যদের সাথে। গুরুদুয়ারা জগৎ সুধারের সভাপতি তেজিন্দর সিং বলের সাথেও প্রার্থী কথা বলেন।
প্রসঙ্গতঃ ‘বৈশাখী’ অনুষ্ঠানের দিন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বেনাচিতিত্র গুরুদুয়ারা গিয়েছিলেন, জনসংযোগ ও শিখ সম্প্রদায়ের কাছে ভোট প্রার্থনা করতে। কিন্তু আইপিএস অফিসারকে খালিস্থানি মন্তব্যের কারণে প্রার্থীর ডাকে সাড়া দিলেন না শিখরা। ক্ষমা না চাইলে সাড়া নয় সাফ জানান বেনাচিতি গুরুদুয়ারা জগৎ সুধারের সভাপতি তেজিন্দর সিং বল। ফলে সেদিন খালি হাতেই ফিরতে হয়েছিল বিজেপি প্রার্থীকে। কিন্তু ঠিক তার পরের দিনই সেই গুরুদুয়ারাতেই গিয়েছিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তাকে সাদরে অভর্থণাও জানানো হয় গুরুদুয়ারা কমিটির পক্ষ থেকে। এখন দেখার বিষয় ভোটে কাদের পাল্লা ভারী হয়, দুর্গাপুরের শিখ সম্প্রদায়ের মানুষদের সমর্থণ পান কোন প্রার্থী।

Post Views: 377
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN