+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রোহনের আত্মহত্যার পরে পুলিশী তৎপরতায় দুর্গাপুরে উদ্ধার প্রচুর বন্ধকী বাইক

Ad Image
Ad Image

রোহনের আত্মহত্যার পরে পুলিশী তৎপরতায় দুর্গাপুরে উদ্ধার প্রচুর বন্ধকী বাইক

admin August 15, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ আগস্টঃ

দুর্গাপুরে সুদ কারবারীদের হাতে অপমানিত হয়ে আত্মঘাতী হয় কলেজ পড়ুয়া রোহন দাস। ঘটনার পরেই উত্তাল হয়ে উঠেছে শহর। এদিকে রোহনের পরিবারের তরফে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরেই নড়েচড়ে বসে পুলিশ। মূল অভিযুক্তরা এখনও ধরা না পড়লেও দুজনকে আটক করেছে পুলিশ। সাথে বে-আইনী সুদ কারবারীদের বাড়িতে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকটি বন্ধকি বাইক উদ্ধার করেছে।
অপরদিকে, রোহনের আত্মহত্যার ঘটনার পরে বেশ কয়েকজন সুদ কারবারীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, তাদের খোঁজে তল্লাশী চলছে বলে পুলিশ সুত্রে খবর।

প্রসঙ্গতঃ দুর্গাপুরে বেশ মাথা নাড়া দিয়েছে সুদ কারবার। বিশেষ করে করোনার জেরে লকডাউনের কারনে অনেকে আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এমতবস্থায় তাদের অনেকে সুদ কারবারীদের পাল্লায় পড়ছেন। এরকমই এক সুদ কারবারীর থেকে চড়া সুদে লক্ষাধিক টাকা ঋণ নেয় রোহনের দাদা রাহুল। কিন্তু সেই টাকা শোধ করতে না পারায় রাহুলের পরিবারের উপর চাপ সৃষ্টি করতে থাকে। সাথে সমানে হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এদিকে পাওনাদারদের হাত থেকে বাঁচতে পালিয়ে যায় রোহনের দাদা। ফলে রাহুলকে না পেয়ে মঙ্গলবার যখন বাড়িতে রোহন একা ছিল তখন জনা তিরিশেক লোকজন রোহনদের বাড়িতে চড়াও হয়ে রোহনকে মারধর করতে শুরু করে। তবে সেই সময় রোহনকে প্রতিবেশিরা উদ্ধার করে। এরপরেই অপমানিত রোহন ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এলাকায় রোহন খুবই ভাল ছেলে বলে পরিচিত ছিল। সম্প্রতি এমবিএ পাশ করে কলকাতায় এই বেসরকারী ব্যাংকে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে যাওয়ায় শোকে ভেঙে পড়েছে রোহনের পরিবার।

Post Views: 4,662
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN