+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে গোবর পড়ল জামুড়িয়ায়

Ad Image
Ad Image

ফের তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে গোবর পড়ল জামুড়িয়ায়

admin March 22, 2026

আমার কথা, ২২ মার্চ

রাকেশ লাহা, জামুরিয়া:

দ্বিতীয় দফায় জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা আসন্ন ২৬ শের নির্বাচনের তৃণমূল প্রার্থী হরে রাম সিং এর সমর্থনে লেখা দেওয়ালে পড়লো গোবর, চুন এবং মাটির ছাপ। সাতসকালে এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিরোধীদের চক্রান্ত নাকি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ? কেন বারবার এই ঘটনা ঘটছে উঠছে এমনই প্রশ্ন ?

ঘটনাটি ঘটে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়া ব্লক টু এর বাহাদুরপুর অঞ্চলের ২১০ নম্বর বুথ এলাকায়।

প্রসঙ্গত , আজ থেকে বেশ কিছুদিন আগে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের কুনুস্তরিয়া এলাকায় এমন ঘটনা ঘটেছিল, যেখানে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু হয়। তবে এখনো পর্যন্ত সেই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত ছিল তা সামনে আসেনি। ঠিক তারই মাঝে আরো একবার এমন ঘটনা শিল্পাঞ্চলের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল কর্মীদের দাবী, বিজেপি এবং সিপিএম মিলিতভাবে এই নোংরা রাজনীতি করছে সেই কারণেই এমন ঘটনা। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যে বা যারা এমন ঘটনার সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিক। নতুবা আগামী দিনে আমরা দলীয়ভাবে বড় পদক্ষেপ নিতে বাধ্য হব।

এছাড়াও তৃণমূল প্রার্থী হরেরাম সিং জানান, জামুড়িয়ায় তৃণমূল বিপুল ভোটে জিততে চলেছে, সে কারণেই কিছু মানুষ এ ধরনের নোংরা কাজ করে বেড়াচ্ছেন।

তবে বিজেপি প্রার্থী ডঃ বিজন মুখার্জি জানাই, বিধানসভা জুড়ে আমাদের নির্বাচনী প্রচার পুরোদমে চলছে, আমাদের কর্মীরা এখন সকলেই দলের কাজে ব্যস্ত। তাই আমাদের কেউই এমন কাজ করেনি। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলেরই প্রভাব বলে দাবি করেন বিজন বাবু।

অন্যদিকে এমন ঘটনায় মন্তব্য করতে ছাড়েননি সিপিএম নেতা মনোজ দত্ত । উনাকে কল মারফত যোগাযোগ করা হলে উনি জানান সিপিএম আজ পর্যন্ত কখনো এমন নোংরা রাজনীতি করেনি।
অযথা সিপিএমের উপর দোষারোপ করে কোন লাভ হবে না।

বর্তমানে বাহাদুরপুর এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে জামুড়িয়া থানার কেন্দাফাঁড়ির পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Post Views: 100
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN