+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে “উচ্ছেদ” নিয়ে আন্দোলন অব্যাহত, পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক “বাগযুদ্ধ”

Ad Image
Ad Image

দুর্গাপুরে “উচ্ছেদ” নিয়ে আন্দোলন অব্যাহত, পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক “বাগযুদ্ধ”

admin August 18, 2023

আমার কথা, দুর্গাপুর, ১৮ আগস্ট:

দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদের নোটিশের প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে তুমুল বিক্ষোভ।
এই দিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ভি শিবদাসন দাশু, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য রাখি তেওয়ারি ও ধর্মেন্দ্র যাদব, প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী, মানস রায়, রাজীব ঘোষ সহ অন্যান্যরা।
দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসন ভবন(টিএ বিল্ডিং) এর সামনে মঞ্চ বেঁধে উচ্ছেদের নোটিসের বিরুদ্ধে ও পুনর্বাসনের দাবিতে বক্তব্য রাখার পাশাপাশি হুঁশিয়ারিও দেওয়া হয় ইস্পাত কর্তৃপক্ষের আধিকারিক থেকে বিজেপির সাংসদ এস এস আলুওয়ালিয়াকে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল এসিপি তথাগত পাণ্ডের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স।

প্রসঙ্গ, গতকাল দুর্গাপুর বর্ধমান লোকসভার সাংসদ সুরিন্দর সিং আলুওলিয়া দুর্গাপুর ইস্পাত কারখানার ২নং গেট কাছে একটি সমাবেশে এসে বলেন যে আমি সাংবাদিক সম্মেলন করে বললে কেউ বিশ্বাস করছে না, তাই আজ আমি আপনাদের দরজায় এসেছি বলতে। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে আপনাদের কেউ উচ্ছেদ করতে পারবে না। যদি ডিএসপিকে উচ্ছেদ করতে হয় তাহলে পুনর্বাসন দিতে হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন যার মাথার ওপর ছাদ নেই তাকে ছাদ দিতে হবে। তাই আগে ছাদ দিন তারপর উচ্ছেদ করবেন। তিনি আরও বলেন যে রাতই হোক বা দিনে কোনো যদি বুলডোজার আসে তাহলে আপনাদের এই প্রতিনিধিকে মনে করবেন।

তারপরে আজ সকালে নগর প্রশাসনের ভবনের সামনে বিক্ষোভে নামে তৃণমূল। শহরজুড়ে উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে তৃণমূল ও বিরোধী রাজনৈতিক দলগুলির বাগযুদ্ধ চরমে ওঠে।

সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ যার নিজের দলে কোন গুরুত্ব নেই তিনি উচ্ছেদ নিয়ে নোংরা রাজনীতি করছেন উচ্ছেদ নিয়ে যদি ওনার এতই মাথা ব্যথা হয় তাহলে পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের মধ্যস্থতা কেন দাবি করছেন না , যেটা আমরা দাবি করছি। এডিডিয়ের উচ্ছেদের ব্যাপারে বিশ্বনাথবাবু নিশ্চুপ কেন এই প্রশ্ন তুলেছেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য পঙ্কজ রায় সরকার।

যদিও সিপিআইএম ও বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। এখন দেখার বিষয় রাজনীতির বেড়াজালেই কি আটকে থাকবে এই উচ্ছেদের নোটিশ পাওয়া সাধারণ মানুষগুলো? এর উত্তর একমাত্র সময়ই দিতে পারবে।

Post Views: 460
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN