+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অগ্নিদগ্ধ শ্রমিকদের দেখতে দুর্গাপুরে অগ্নিমিত্রা, দিলেন হুঁশিয়ারী

Ad Image
Ad Image

অগ্নিদগ্ধ শ্রমিকদের দেখতে দুর্গাপুরে অগ্নিমিত্রা, দিলেন হুঁশিয়ারী

admin December 16, 2023

আমার কথা, দুর্গাপুরে, ১৬ ডিসেম্বর:

“জামুরিয়ার কারখানায় গলিত লোহা ছিটকে নয়, ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, সেই ঘটনা লুকিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আশঙ্কাজজনক শ্রমিকদের হাসপাতালে দেখতে এসে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে কারখানা কর্তৃপক্ষ, তৃণমূল ও কংগ্রেস শ্রমিক সংগঠনের বিরুদ্ধে প্রশ্ন তুলে শ্রমিকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের কাছে দারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল।” বৃহস্পতিবার রাতে জামুড়িয়ার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় গলিত লোহা গায়ে পড়ে অগ্নিদগ্ধ হয় ৬ শ্রমিক। রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হয়। পাপ্পু যাদব এবং প্রদীপ কুমার সাহা নামের দুই শ্রমিকের অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয়, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার সেখানেই দুই শ্রমিককে দেখতে এসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন কারখানায় নিরাপত্তার গাফিলতির জেরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর শ্রমিকদের নিরাপত্তার সামগ্রী ছাড়াই এতদিন কাজ করছিল এই বিষয়টা জানতো না তৃণমূল শ্রমিক সংগঠন? এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের দারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন বিধায়ক অগ্নিমিত্রা পল।

Post Views: 526
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN