দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ
আমার কথা, ২৬ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুর্গাপুরে অনুষ্ঠিত হবে PSP অল ইন্ডিয়া স্টিল সিটি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব ১৪ বছরের বালক ও বালিকাদের জন্য আয়োজিত এই সাব-জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা নিয়ে সোমবার বিকেলে এএসপি স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করা হয়। আয়োজন করেছে পশ্চিম বর্ধমান জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশন। সহযোগিতায় রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্টিল সিটি থেকে আগত প্রতিভাবান খুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া সংগঠনের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তারা। তাঁরা বলেন, এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।



