+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে আবাস যোজনার আবেদনপত্র যাচাইয়ের অভিযোগ

Ad Image
Ad Image

তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে আবাস যোজনার আবেদনপত্র যাচাইয়ের অভিযোগ

admin October 29, 2024

আমার কথা, পান্ডবেশ্বর, ২৯ অক্টোবরঃ

তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে আবাস যোজনার আবেদন পত্র যাচাইয়ের কাজ করার অভিযোগ উঠল পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বর ব্লকের ছোঁড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে।

রাজ্য সরকারের আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হতেই উঠতে শুরু করেছে বিভিন্ন অভিযোগ। ন্যায্যদের বঞ্চিত করে আবাস যোজনার প্রকাশিত তালিকায় অন্যদের নাম রয়েছে এই অভিযোগে সোমবার অন্ডাল বিডিও অফিসে বিক্ষোভ দেখায় খান্দরা পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশ। বিডিও অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকের ছোঁড়া পঞ্চায়েতে আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজ সরকারি জায়গার বদলে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে হচ্ছে বলে অভিযোগ ওঠে।

বিজেপি যুব মোর্চার দু’নম্বর মন্ডলের সভাপতি সুরোজ চৌহান অভিযোগ করেন ছোড়া পঞ্চায়েতের বনবহালে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে আবেদনপত্র যাচাইয়ের কাজ করছিল পঞ্চায়েত অফিসের সরকারি কর্মীরা। বিরোধী দলের সমর্থকরা যাতে আবাসনপত্র জমা দিতে না পারে সেই উদ্দেশ্যেই এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। বিডিও কে তিনি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানান।

বিডিও বৃষ্টি হাজরা বলেন খোলা জায়গাতে বসে পঞ্চায়েত কর্মীরা আবেদনপত্র যাচাইয়ের কাজ করছিল। আচমকা বৃষ্টি পড়া শুরু হলে পঞ্চায়েত কর্মীরা দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছিল। ওখানে আবেদনপত্র যাচাইয়ের কাজ হয়নি বলে দাবি করেন তিনি।

শাসক দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় বলেন, মিথ্যা অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানো বিজেপির কাজ। এরকম কোন ঘটনাই ঘটেনি বলে জানান তিনি।

Post Views: 322
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN