+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ৪২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

Ad Image
Ad Image

৪২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

admin June 27, 2026

আমার কথা, ২৭ জুন

সার্থক কুমার দে, অন্ডাল:

স্বনির্ভর গোষ্ঠীর নামে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মহিলাদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে অন্ডাল ব্লকের দক্ষিণখণ্ড পঞ্চায়েত এলাকা। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা একত্রিত হয়ে গোষ্ঠী প্রধানদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের অভিযোগ, সদস্যাদের অজান্তে তাঁদের নামে ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধার প্রায় ৪২ লক্ষ টাকা তোলা হলেও সেই অর্থ প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি। নুপুর হাজরা, কবিতা মণ্ডল, শ্রাবনী দাস ও জয়া বাদ্যকর-সহ কয়েকজন গোষ্ঠী প্রধানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তুলে প্রশাসনের কাছে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে অভিযুক্ত কো-অর্ডিনেটর শ্রাবনী দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনও টাকা আত্মসাৎ করেননি। অভিযোগের খবর পেয়েই ঘটনাস্থলে এসেছেন এবং তাঁর পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদেরও ডেকে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

Post Views: 1,116
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN