+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, দুর্গাপুরে বেসরকারী হাসপাতালে ব্যাপক উত্তেজনা

Ad Image
Ad Image

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, দুর্গাপুরে বেসরকারী হাসপাতালে ব্যাপক উত্তেজনা

admin September 28, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৮ সেপ্টেম্বর:

চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের বিজোনের শোভাপুরের কাছে বেসরকারি এক হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের মূল গেটের পাশে বসে পড়লো মৃতার আত্মীয় পরিজনরা, গোটা ঘটনাকে ঘিরে ধুন্দুমার পরিস্তিতি হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় কমব্যাকট ফোর্স। জানা যায়, গত শুক্রবার দুর্গাপুরের বেনাচিতি মসজিদ মহল্লার বাসিন্দা বছর ২৮ এর ইশরাত জাহান এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরের দিন সিজার করে সন্তান প্রসব করেন তিনি, এরপর থেকেই ইশরাতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অভিযোগ সন্তান হওয়ার সময় চিকিৎসক ভুল করে নাড়ী কাটার বদলে মহিলার ইউরিনাল নালী কেটে দেন, এরপর থেকেই মহিলার শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে, মৃত্যু হয় ঐ প্রসূতির। অভিযোগ মৃত্যুর খবর চেপে রাখা হয়, শেষে আজ শনিবার সন্ধ্যা নাগাদ মহিলা মৃত্যুর খবর দেওয়া হয়, এরপরই উত্তেজিত জনতা প্রথম মৃতদেহ নিতে অস্বীকার করে, পড়ে হাসপাতাল গেটের সামনে ধর্নায় বসে পড়েন মৃতার পরিবার পরিজন, দফায় দফায় শুরু হয় কথাবার্তা কিন্তু কোনোভাবেই শান্ত করা যায়নি উত্তেজিত জনতাকে।

Post Views: 4,113
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN