+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! অ্যাম্বুলেন্সে করে কোলিয়ারিতে বিস্ফোরক পরিবহনের অভিযোগ

Ad Image
Ad Image

BREAKING! অ্যাম্বুলেন্সে করে কোলিয়ারিতে বিস্ফোরক পরিবহনের অভিযোগ

admin April 2, 2025

আমার কথা, ২ এপ্রিল, অন্ডাল :

দুর্ঘটনা ঘটলে সময় মতো শ্রমিকরা পায়না অ্যাম্বুলেন্স, অথচ সেই অ্যাম্বুলেন্স করেই কোলিয়ারিতে পরিবহন করা হচ্ছে বিস্ফোরক। কাজোরা এরিয়ার সেন্ট্রাল কাজোরা কোলিয়ারির ঘটনা। অভিযোগ নিয়ে মুখে কুলুপ এটেছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত কয়লা খনি সংস্থা ইসিএলের কোলিয়ারি গুলিতে উৎপাদনের যতটা জোর দেওয়া হয় শ্রমিকদের নিরাপত্তায় দেখা যায় ঠিক ততটাই ঢিলেমি। উৎপাদন অব্যাহত রাখতে নিয়ম ভাঙ্গা টাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখানে। কাজোরা এরিয়ার সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারিতে অ্যাম্বুলেন্স করে বিস্ফোরক পরিবহনের ঘটনায় সেই অভিযোগ আরও একবার প্রমাণ হল। বুধবার সকালে দেখা যায় একটা অ্যাম্বুলেন্সে চাপিয়ে বিস্ফোরক (ডিনামাইট) নিয়ে আসা হয় কোলিয়ারিতে। অ্যাম্বুলেন্স থেকে পেটি ভর্তি বিস্ফোরক গুলি নামিয়ে রাখা হয় নির্দিষ্ট বারুদ ঘরে। শ্রমিকরা জানান প্রতিটি কোলিয়ারিতে বিস্ফোরক আনার জন্য এক্সপ্লোসিভ পরিবহন গাড়ি রয়েছে। সেই গাড়িতে করেই বিস্ফোরক আনার নিয়ম। পাশাপাশি তারা অভিযোগ করেন কোলিয়ারিতে দুর্ঘটনা ঘটলে সময়মত অ্যাম্বুলেন্স পাওয়া যায় না আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অথচ নিয়ম ভেঙ্গে সেই অ্যাম্বুলেন্সে করেই বিস্ফোরক পরিবহন করা হচ্ছে যা বিপদজনক বলে অভিযোগ শ্রমিকদের।

অ্যাম্বুলেন্সে চালক মিথিলেশ সিং বলেন কোলিয়ারির ম্যানেজারের নির্দেশেই তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন। পাশাপাশি তিনি জানান কোলিয়ারির এক্সপ্লোসিভ গাড়িটি বিকল অবস্থায় রয়েছে। সেই কারণে অ্যাম্বুলেন্স করে বিস্ফোরক আনা হয়েছে। কোলিয়ারির ম্যানেজার দীনেশ বাবু টি কে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি কোন প্রতিক্রিয়া দেননি।

Post Views: 517
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN