+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার

Ad Image
Ad Image

দুর্গাপুরে বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার

admin May 2, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২মেঃ

একুশের বিধানসভা নির্বাচনের ২৯৪টির মধ্যে ২৯২টি কেন্দ্রের বেশির ভাগ কেন্দ্রের ফলাফল প্রকাশিত। পশ্চিম বর্ধমান জেলার ৯টি কেন্দ্রেরও বেশির ভাগ কেন্দ্রের ফলাফল বেরিয়ে গেছে। দুর্গাপুরের দুটি কেন্দ্রের মধ্যে পশ্চিম কেন্দ্রটিতে ইতিমধ্যেই পদ্ম ফুটেছে। অপরদিকে পূর্ব কেন্দ্রের গণনা এখনও চলচঘে, যেখানে গেরুয়া আর ঘাস-ফুল শিবিরে হাড্ডাহাড্ডি লড়াই চললেও এগিয়ে রয়েছে তৃণমূল। এরকম একটি চিত্র যখন ফুটে উঠেছে শিল্পাঞ্চল দুর্গাপুরে, সেখানে ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর উঠে আসছে।

দুর্গাপুরের ১৪নং ওয়ার্ডের অন্তর্গত অর্থাৎ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওলদ কোর্ত মোড়ে বিজেপির দলীয় কার্যালয়ে ভাংচুর চালালো একদন দুষ্কৃতি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রবিবার দুপুরের দিকে জনা ২০-২৫ জনের একটি দল ‘খেলা হবে’ শ্লোগান দিতে দিতে বাইকে করে এসে বিজেপির কার্যালয়ে ভাংচুর চালায়। সাথে কার্যালয়ে উপস্থিত মহিলাদের অকথ্য ভাষায় গালগালাজ করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী, যায় কেন্দ্রীয় বাহিনীও।

অপরদিকে, বেনাচিতি সংলগ্ন নতুনপল্লী এলাকায় একটি অ্যাম্বুলেন্সেও ভাংচুর চালায় দুষ্কৃতিরা। ঘটনাক ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনার পেছনেও হাত রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের।

যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তৃণমূল ভালো ফল করেছে যেটা বিজেপি মেনে নিতে পারছে না। তাই নিজেদের মধ্যে দোষারোপের কারনে এই ঘটনা ঘটিয়েছে।

Post Views: 1,541
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN