+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শরীর খারাপ, তাই আসতে পারেননি তামলার ঝামেলায়, সাফাই সাংসদের

Ad Image
Ad Image

শরীর খারাপ, তাই আসতে পারেননি তামলার ঝামেলায়, সাফাই সাংসদের

admin September 15, 2023

আমার কথা, দুর্গাপুর, ১৫ সেপ্টেম্বর:

“আমি বলেছিলাম কারখানা কর্তৃপক্ষ উচ্ছেদ করতে এলে তখন বুলডোজারের সামনে দাঁড়াবো। কিন্তু কাল তো কোনো উচ্ছেদ অভিযান ছিল না” এভাবেই গতকাল দুর্গাপুর ইস্পাত কারখানার ভূমি পুজোকে কেন্দ্র করে যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরী হয়েছিল তাই নিয়ে প্রতিক্রিয়া দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া৷ কিন্তু ভূমি পুজোর সময় একটা অশান্তির পরিবেশ তৈরী হতে পারে যা শিল্পাঞ্চলের সকল রাজনৈতিক দলগুলিই অনুমান করেছিল, কিন্তু তারপরেও যখন মহিলা পুরুষ নির্বিশেষে সিআইএসএফ নির্বিচারে তাদের ঊপর লাঠিচার্জ করল বিজেপি সাংসদ বা বিজেপি বিধায়ককে সেখানে তখন কেন দেখা যায়নি এই প্রশ্ন তুলতে শুরু করেছেন সেই সকল দখলদারেরা যাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন আলুওয়ালিয়া কিংবা লক্ষ্মণ ঘোড়ুই। এর প্রেক্ষিতে সাংসদ বলেন প্রথমত: কাল যে কারখানা কর্তৃপক্ষ ভূমি পুজো করবে সেই বিষয়ে তিনি জানতেন না কারন কর্তৃপক্ষের তরফে তাকে জানানো হয়নি। আর দ্বিতীয়ত: তিনি অসুস্থ ছিলেন, বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। সর্বপরি তিনি এটাই বলেন যে,গতকাল কর্তৃপক্ষ তাদের কারখানার ফাঁকা জায়গা জমি প্রাচীর দিয়ে ঘিরবে বলে ভূমি পুজো করছিল। তারা কোনো উচ্ছেদ অভিযান করতে আসেনি। যদি আসতো তাহলে সবার আগে বুলডোজারের সামনে সাংসদ নিজে দাঁড়াতেন। পাশাপাশি পুনর্বাসন প্রসঙ্গে সাংসদ বলেন ৮০০ একর জমির দখলদারদের দখলে রয়েছে। তাদের পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে যা সময়সাপেক্ষ। সময় সাপেক্ষের ব্যাপার। নিয়ম মেনে সেই কাজই করবে কারখানা কর্তৃপক্ষ বলে জানান সাংসদ এস এস আলুওয়ালিয়া।

Post Views: 387
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN