জগন্নাথ দেবের মন্দিরে বাৎসরিক উৎসব
আমার কথা, দুর্গাপুর, ৩১ মার্চ:

সংবাদদাতা: প্রণয় রায়
ইস্পাতনগরীর রাজেন্দ্র প্রসাদ এভিনিউ তে অবস্থিত জগন্নাথ মন্দির এ বছর ৪৩ বছরে পদার্পন করলো।
এই জগন্নাথ মন্দিরটি পরিচালনা করে রথযাত্রা উৎসব ও সমাজ কল্যান সমিতি।
রথযাত্রা উৎসব সমিতির পরিচালনায় গত ৪৩ বছর ধরে চিত্রালয় ময়দানে মহা আড়ম্বরের সঙ্গে রথযাত্রা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
আজ থেকে তেতাল্লিশ বছর আগে কিছু ধর্মপ্রাণ মানুষ পুরীর জগন্নাথ দেবের রথযাত্রায় অনুপ্রাণিত হয়ে পুরীর জগন্নাথ দেব, বলভদ্র
ও সুভদ্রা মাতার মূর্তির অনুকরণে ইস্পাতনগরীর রাজেন্দ্রপ্রসাদ এভিনিউতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেন ও সাড়ম্বরে চিত্রালয় ময়দানে সাত দিনব্যাপী রথযাত্রা অনুষ্ঠান পালন করা শুরু হয়। সেই থেকে প্রতি বছর মন্দির থেকে রথে করে শোভাযাত্রা সহকারে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার মূর্তি চিত্রালয় ময়দানে অস্থায়ী গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় পুরীর রথযাত্রার অনুকরণে। এর সাথে সাথে সাতদিন ধরে বিরাট মেলার আয়োজন করা হয়। সেই ধারা চলে আসছে।
শুধুমাত্র রথযাত্রা উৎসব নয় সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কার্যক্রম পালন করা হয় জানালেন মন্দির কমিটির সম্পাদক শ্রী তপন কুমার মুখার্জি। জানালেন দুঃস্থদের বস্ত্র বিতরণ, ছাত্র ছাত্রীদের পড়াশুনায় সহযোগিতা ছাড়াও গরীব ও দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়পতে আর্থিক সহায়তা প্রদান করেন। বছরভর বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।
এই অনুষ্ঠানে এক চিকিৎসা শিবিরে উপস্থিত ঢ়িলেন তরুণী দন্ত বিশেষজ্ঞ ডাঃ তনয়া বাদ্যকর। তিনি বলেন এই শিবিরে তিনি প্রচুর দন্ত রোগীর দাঁত পরীক্ষা করেন তার চিকিৎসার বিধান দেন। স্মিতবহেসে তনয়া জানান এ জন্য তিনি
কোনরকম ফিজ নেননি। পিতা ফিজিওথেরাপিস্ট ডাঃ তপন বাদ্যকরের আদর্শে অনুপ্রাণিত তনয়া জানান তার বাবার মত তিনিও মানুষের সেবা করতে চান।
মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিদিন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



