+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে বাম সমর্থককে গুলির ঘটনায় গ্রেফতার আরো এক

Ad Image
Ad Image

অন্ডালে বাম সমর্থককে গুলির ঘটনায় গ্রেফতার আরো এক

admin November 8, 2023

আমার কথা, অন্ডাল, ৮ নভেম্বর:

খান্দরা সিদুলির শুট আউট ঘটনায় অভিযুক্ত শেখ ডাবলু নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার তাকে আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

১১ ই সেপ্টেম্বর খান্দরার সিদুলি পঞ্চায়েত অফিসের সামনে গুলিবিদ্ধ হন সক্রিয় সিপিএম সমর্থক বুদ্ধদেব সরকার নামে এক ব্যক্তি। পরের দিন অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার প্রত্যক্ষদর্শী সুশান্ত বাউরি নামে একজন। পরে বুদ্ধদেব বাবু নতুন করে একটি অভিযোগ দায়ের করেন। নতুন কয়েকটি নাম যুক্ত করা হয় সেই অভিযোগে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এর আগে তিনজনকে গ্রেফতার করে। কিন্তু মূল আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে সরব হন বুদ্ধদেববাবু ও সিপিআইএম দল। অভিযুক্তদের গ্রেপ্তার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বুদ্ধদেব বাবু এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট ঘটনাটির তদন্তের তত্ত্বাবধানের দায়িত্ব দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে। সেই সাথে নির্দেশ দেন পুরনো এফ আই এর সাথে বুদ্ধদেব বাবুর দায়ের করা এফআইআরটিকে যুক্ত করা ও বুদ্ধদেব বাবুর শরীর থেকে বের হওয়া গুলিটির ফরেনসিক পরীক্ষা করানোর। নির্দেশ মত পদক্ষেপ করে তদন্তের অগ্রগতির রিপোর্ট আগামী ১১ ডিসেম্বর আদালতে জমা করার নির্দেশ দেয় হাইকোর্ট।

মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করে ঘটনায় অভিযুক্ত শেখ ডাবলু নামে একজনকে। এই নিয়ে মোট চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। আজ বুধবার অভিযুক্ত শেখ ডাবলুকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্র খবর। ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা তুফান মন্ডল বলেন অভিযুক্তরা সকলেই শাসকদলের নেতাকর্মী অথবা শাসকদলের ঘনিষ্ঠ । তাই পুলিশ তদন্তে ঢিলেমি করছে। দু’জন চারজন নয়, আমরা চাই এফআইআর এ নাম থাকা সমস্ত অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করুক পুলিশ।

Post Views: 403
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN