+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সালানপুরে বাম প্রার্থীর বাড়িতে হামলা, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

Ad Image
Ad Image

সালানপুরে বাম প্রার্থীর বাড়িতে হামলা, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

admin June 16, 2023

আমার কথা, আসানসোল,, ১৬ জুন:

মনোনয়ন পত্র দাখিলের পরেও অশান্তি থামছে না জেলায় জেলায়। অভিযোগের তির শাসক দলের দিকে। গত ১৫ জুন ২০২৩ এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু তার পরেও জেলায় জেলায় অশান্তির পরিবেশ উত্তরোত্তর বেড়েই চলেছে। পশ্চিম বর্ধমান জেলার সালানপুরেও ধরা পড়েছে একই চিত্র। সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট প্রার্থী অশোক ব‍্যনার্জি অভিযোগ করেছেন ১৫ জুন রাত্রি ১০টা নাগাদ শাসকদল আশ্রিত দুষ্কৃতিরা তার ঘরে ভাঙচুর চালায় ও তার পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এর ফলে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়। তারা বাধ‍্য হয়ে রূপনারায়ণপুর ফাঁড়িতে খবর দিলে রাতেই দুবার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। অশোক ব‍্যানার্জি আরো দাবি করেছেন, শুধু তার ওপরই নয়। বিরোধীদল বিশেষত বাম দলের প্রার্থী হিসাবে সালানপুর ব্লকে যারা যেখানে দাঁড়িয়েছেন তাদের প্রত‍্যেককেই মনোনয়ন প্রত‍্যাহারের হুমকি দিচ্ছে শাসক দল। যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান বলেন অশান্তির পরিবেশ তৈরী করা তাদের লক্ষ‍্য নয়। যদি তাই হতো, তাহলে তারা মনোনয়নপত্র দাখিলের সময় বিরোধীদের হাতে ফুল জল তুলে দিতেন না। তারা সবসময় চেয়েছেন নির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। যদিও বাম রাজনৈতিক দলগুলি শুক্রবার মীনাক্ষী মুখার্জি ও শিপ্রা মুখার্জীর নেতৃত্বে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে সালানপুর থানার ইনচার্জ অমিত হাটি এবং রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হককে শাসকদলের অত‍্যাচার ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে এক স্মারকলিপি প্রদান করে। তারা দাবি জানায় তাদের প্রার্থীদের সুরক্ষা দিতে হবে এবং অবিলম্বে যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে।

Post Views: 484
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN